চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
২:১৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
পানি সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি’র নির্ধারিত সময়ের আগে ২০২১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে। এছাড়া পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ২৭ টি দেশের অংশগ্রহণে ঢাকা পানি সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  নির্ধারিত সময়ের আগে এমডিজি অর্জন করে বাংলাদেশ যেভাবে রোল মডেল হয়েছে এসডিজি অর্জনেও সেভাবে এগিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছে সরকার।

Banglabid

এসময় মরক্কোর জলাবায়ু সম্মেলনে পানি ও স্যানিটেশনের জন্য জাতিসংঘের পৃথক তহবিল গঠনের দাবির কথাও স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়া নিরাপদ পানির অভাবে বছরে পৃথিবীতে যে ১০ লাখ মানুষ মারা যায় তা রোধ করতে নিজস্ব অবস্থান থেকে সব দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রাষ্ট্র ও সরকার প্রধানদের সমন্বয়ে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন ১২ সদস্যের কমিটি অন্যতম সদস্য হিসেবে প্রধানমন্ত্রী আশা করেন, ডেল্টা সেশনের ওয়ার্কিং সেশন এবং শেরপা বৈঠকগুলোতে পানি সমস্যা চিহ্নিত করে কর্মকৌশল নির্ধারণ করা হবে।

উল্লেখ্য যে, বিশ্বের প্রায় ১শ’ কোটি মানুষের সুপেয় পানি নিশ্চিত নয়। এছাড়া পানির বহুমুখী সমস্যায় ভুগছেন বিশ্বের ৪০ শতাংশ মানুষ। এজন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি’র ৬ নম্বর লক্ষ্য’ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। এর ধারাবাহিকতায় ঢাকায় এই পানি সম্মেলন।

Reneta

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনে নিরাপদ পানি নিশ্চিতে কাজ করার আহবান জানান পানি সম্পদ মন্ত্রী আনসুল ইসলাম মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।\

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানি সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নওয়াজ শরিফের অযোগ্যতা সাময়িক নাকি আজীবন?

পরবর্তী

‘ক্লাসিকো’ জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

‘ক্লাসিকো’ জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র

মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ট্রফি ভাগাভাগি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT