চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর হাতে ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
প্রধানমন্ত্রীর হাতে ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে এ পুরস্কার হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

গত ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়ান-ওসেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগকে এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে। পুরস্কারটি ‘এএসওসিআইও-এর চেয়ারম্যানের কাছ থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গ্রহণ করেন।

Banglabid

১৯৮৩ সালে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের ২৪টি দেশের ন্যাশনাল আইসিটি এসোসিয়েশনস-এর সমন্বয়ে ‘এএসওসিআইও গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৪টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

তারানা হালিমের কাছ থেকে প্রধানমন্ত্রী এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি)-এর রৌপ্য পদক এবং দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) মেরিট অ্যাওয়ার্ডও গ্রহণ করেন।

গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত ইএশিয়া এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) বাংলাদেশ ডাক বিভাগকে ই-কমার্স সেবা সংশ্লিষ্ট পোস্টাল ক্যাশ কার্ড: ব্যাংকিং ফর আন-ব্যাংকড পিপল-এর জন্য রানার্স-আপ হিসেবে সিলভার অ্যাওয়ার্ড প্রদান করে।

Reneta

প্রতিষ্ঠানটি প্রতিবছর ইনিসিয়েটিভস ফর ব্রিডজিং ডিজিটাল ডিভাইড-এ অসামান্য অবদানের জন্য ইএশিয়া অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

একই দিন তাইওয়ানে দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) বাংলাদেশ ডাক বিভাগকে ৯ হাজার ৮শ ৮৬টি ডাক ঘরের মধ্যে ৮ হাজার ৫শ’টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তরের জন্য ডিজিটাল অপর্সুনিটি ক্যাটাগরিতে ডব্লিউআইটিএসএ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করে।

ডব্লিউআইটিএসএ বর্তমান বিশ্বের আইসিটি ইন্ডাস্ট্রিগুলোর একটি নেতৃস্থানীয় সংগঠন। ৮০টি দেশ এর সদস্য। পৃথিবীর মোট আইসিটি মার্কেটের প্রায় ৯০ শতাংশ ওই প্রতিষ্ঠানের সদস্য দেশগুলো প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তালেবানের জনক’র সাথে মিললেন ইমরান

পরবর্তী

গতবছর ভিআইপিদের জ্বালানি খরচ প্রায় ৪০ কোটি টাকা

পরবর্তী

গতবছর ভিআইপিদের জ্বালানি খরচ প্রায় ৪০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন এর যুবক সাংবাদিকের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

মশার কামড়ে নিভে গেল লিখনের স্বপ্ন

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT