চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করা কে এই হেলালউদ্দিন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল হেলালউদ্দিন। আর এই কাজটি সে নিজেই করত।

দুই দফায় গত বছরের ২৯ নভেম্বর এবং গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান ও এনএসআইয়ের প্রধানের জাল স্বাক্ষর করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির বিশেষ স্কোয়াড।

তাদের মধ্যে রয়েছে মো. হেলালউদ্দিন (৫৫), মো. এনামুল হক (৪৮) ও নাজমুল হাবিব (৫৪)। তবে তদন্তের স্বার্থে সোমবার রাতে গ্রেপ্তার করা তিনজনের নাম প্রকাশ করা হয়নি।

এসময় তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাল স্বাক্ষরসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, এনএসআইয়ের প্রধানের স্বাক্ষর জালের প্যাডের পাতা, প্রধানমন্ত্রীকে জড়িয়ে হেলালের বিভিন্ন মানহানীকর কথাবার্তার ভিডিও ক্লিপ ও প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে মালিবাগের সিআইডির কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিরিয়াস এন্ড হোমিসাইডাল স্কোয়াড) সৈয়দা জান্নাত আরা।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের পর জানা যায়, এই জালিয়াত চক্রটি বাংলাদেশ ব্যাংকে থাকা ৫৪ হাজার কোটির টাকার ভুয়া যাচাই কপি তৈরি করে মানুষের বিশ্বাস অর্জন করতো। এই ৫৪ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে কথিত ফরিদুজ্জামান সেলিমের একাউন্টে আছে। সে ফ্রান্সের এল. সি. এল ব্যাংক হতে বাংলাদেশ ব্যাংকে টাকাটি পাঠায়। যা কিনা পুরোটাই ভুয়া। এভাবে সে ৪২ লাখ টাকা আত্মসাৎ করে।

Reneta

‘‘চক্রটি সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কথা টাগের্ট মানুষকে জানাত, প্রয়োজন মাফিক তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষরসহ কার্যালয়ের প্যাডে ওই প্রকল্পের কাজের আদেশনামা দেখাতো এবং বাংলাদেশ ব্যাংকের ৫৪ হাজার কোটির টাকার যাচাই কপি দেখাত।’’

তিনি বলেন, হেলালউদ্দিন জাল স্বাক্ষর চক্রের মূল হোতা। সে প্রধানমন্ত্রীর জাল স্বাক্ষর তৈরি করত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো চিঠি এক কম্পিউটারের দোকান থেকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে প্রিন্ট করত। তারা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পনা করে জালিয়াতি করছিল।

সিআইডির এই বিশেষ পুলিশ সুপার বলেন, ফরিদুজ্জামান সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজস্বাক্ষর জালহেলালউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT