চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে যেভাবে বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িছে, সেভাবে চলচ্চিত্র অঙ্গনও ঘুরে দাঁড়িয়েছে। -জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে এফডিসিতে এমন কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় চলচ্চিত্র দিবস আজ। এ দিবসকে কেন্দ্র করে ঢাকাই চলচ্চিত্র দুই ভাগে বিভক্ত হয়ে দিবসটি উদযাপন করছে। চলচ্চিত্র দিবস উদযাপন পরিষদ কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আয়োজিত জতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সকাল ১০ টায় এফডিসির প্রশাসনিক ভবন চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরো বলেন: চলচ্চিত্র অঙ্গনের সকলের চ্যালেঞ্জ ছিলো আধুনিক প্রযুক্তি রপ্ত করা, ডিজিটাল পদ্ধতিতে সিনেমা নির্মাণ ও প্রদর্শন করা। চ্যালেঞ্জ ছিলো জঙ্গি-সন্ত্রাস থেকে বাংলাদেশ চলচ্চিত্রকে উদ্ধার করা। এইসব চ্যালেঞ্জ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নজরে ডিজিটাল এফডিসিতে পরিণত হয়েছে এফডিসি। যেসব সমস্যা আছে তা খুব শিগগিরই সমাধান করা হবে।

চলচ্চিত্র দিবসের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপি, তথ্য সচিব আবদুল মালেক ও বিএফডিসির এমডি মো: আমির হোসেন।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা চেরী, চিত্রনায়ক রোশানসহ অনেকে। অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা রলি বের হয়। তবে চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম মঞ্চে উপস্থিত ছিলেন না।

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনুচলচ্চিত্র দিবসতথ্যমন্ত্রীতারানা হালিমনুসরাত ফারিয়াপূজা চেরীলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT