অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন ব্যাংক অ্যাসোসিয়েশন নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন ব্যাংক অ্যাসোসিয়েশন নেতারা

ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) নেতা ও তাদের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। বাসস

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও তাদের সহধর্মিনীরা।

বিএবি ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন। এরপর তিনি অনুষ্ঠানে সাজানো বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান ও নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিষয়:গণভবন প্রধানমন্ত্রী বিএবি ব্যাংক খাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…