চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর সচিবের ব্যাপারে সিদ্ধান্ত

শাকের আদনান শাকের আদনান
৭:৩৭ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের গলাধাক্কায় এক মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ওই সচিবকে বরখাস্তের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

মুক্তিযোদ্ধা আইয়ূব খানকে সচিব এম এ হান্নান গলা ধাক্কা দেয়ায় ওই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন বলে সুইসাইড নোটে উল্লেখ করে গেছেন মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকে মুক্তিযোদ্ধারা সচিবের শাস্তির দাবি জানান। তারা বলেন, তদন্তে দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিব শেখ মিজানুর রহমান কিভাবে জুনিয়র হয়ে সিনিয়রের তদন্ত করবেন!

Banglabid

একজন মুক্তিযোদ্ধা বলেন, একজন সচিবের তদন্ত কখনো ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি করতে পারেন না। যেহেতু সচিব উচ্চ পদমর্যাদার তাই তাকে ‘অ্যাড্রেস টু স্যার’ বলতে হবে। নিচের পোস্টের লোক সচিবের তদন্ত করতে পারেন না।

সচিব এখনো চাকরিতে বহাল আছে উল্লেখ করে তারা তাকে সাসপেন্ড করারও দাবি জানান।

আরেক মুক্তিযোদ্ধা বলেন, ওই সচিব যে এমন আচরণ করতে পারেন, তার চাক্ষুস প্রমাণ হলাম আমি। এক মুক্তিযোদ্ধা তাকে বলেছিলেন, বস আমার এই গেজেটটার ব্যাপারে আপনি যদি ব্যবস্থা নেন তাহলে হয়ে যাবে। উনি বলেছিলেন, এখান থেকে বের হন। এখানে ঢোকার পর আমাকে ‘স্যার’ ছাড়া আর কিছু বলবেন না।

Reneta

‘আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম কি এভাবে অপমানিত হওয়ার জন্য?,’ বলে প্রশ্ন রাখেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের এখতিয়ার সরকারের, সাসপেন্ডও এই মন্ত্রণালয়ের মন্ত্রী করতে পারেন না। সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করে।

‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ, না হয় কাল অবশ্যই দেখা করবো। এরপর উনি কী সিদ্ধান্ত দেন সেটা আপনাদের জানাবো,’ উল্লেখ করে মুক্তিযোদ্ধা আইয়ূব খানের পরিবারকে সব ধরণের সহায়তা করা হবে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়মুক্তিযোদ্ধার আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগারদের সামনে সিরিজে ফেরার হাতছানি

পরবর্তী

২৪ ঘন্টার মধ্যে রাজনের খুনীদের গ্রেফতার দাবি

পরবর্তী

২৪ ঘন্টার মধ্যে রাজনের খুনীদের গ্রেফতার দাবি

ব্যর্থ তামিম, সাজঘরে লিটন

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT