রাজনীতি

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সংলাপ

ফাইল ছবি

অনিবার্য কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শেষে আগামীকাল দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০টি রাজনৈতিক দল ও জোটের সাথে নির্বাচনী সংলাপ করেছেন শেখ হাসিনা। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় গণভবনে ২৪ টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…