চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেসব বার্তা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে গণভবনে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তার দুটি সফরের কর্ম-প্রাপ্তি নিয়ে আলোচনার বাইরেও দেশের সমসাময়িক নানা ইস্যু আলোচিত হয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক-চুক্তি, দুর্নীতি দমন অভিযানের ভবিষ্যত, ক্যাসিনো কাণ্ড, বুয়েটে আবরার হত্যাসহ নানা বিষয় ছিল প্রশ্নোত্তর পর্বে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক-চুক্তি বিষয়ে বলেছেন, দেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে, এটা কখনও হতে পারে না। বরং যে যে সমস্যা ছিল (দুদেশের মধ্যে) সেটা আমরাই সমাধান করেছি। মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে ত্রিপুরাবাসীকে খাবার পানি হিসেবে ফেনী নদীর থেকে ১.৮২ কিউসেক পানি দেয়ার বিষয়টি তুলে ধরেন। যা অনেকটা ঐতিহাসিক ঋণ শোধের মতো একটি প্রক্রিয়া বলে আমাদের মনে হয়েছে।

এছাড়া এলপিজি গ্যাস রপ্তানিতে দেশের লাভ, নৌ-বিমান বন্দর বিষয়ে বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার নানাদিক ছিল প্রধানমন্ত্রীর ব্যাখ্যায়। দুটি অসম দেশের মধ্যে এধরণের চুক্তিতে কে কতটা লাভ-ক্ষতিতে পড়ে, তা হয়তো সময়ই বলে দেবে।

Banglabid

জাতিসংঘ ও ভারত সফরের আগে দুর্নীতি আর অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। যার ফলশ্রুতিতে ছাত্রলীগ-যুবলীগের শীর্ষ নেতৃত্বে সংস্কার আসতে শুরু করেছে, দলীয় অ্যাকশনের পাশাপাশি দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বিভিন্নজনের কর্মকাণ্ডে। এই ইতিবাচক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এইসব অভিযান-অ্যাকশন শুধু রাজধানীতেই না সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আশ্বাস দেন তিনি। বিষয়টি খুবই ইতিবাচক বলে আমরা মনে করি।

কয়েকদিন আগে বুয়েটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয়েও প্রধানমন্ত্রীর উচ্চারণ ছিল স্পষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দলীয় পরিচয়ে আবরারের হত্যাকারীরা কেউ পার পাবে না। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে, কে ছাত্রলীগ বা কে কোন দল তা আমার দেখার বিষয় না, আমার কাছে অপরাধী অপরাধীই।

দলীয় পরিচয় থাকলে অপরাধীরা পার পেয়ে যাবার যে অতীত ইতিহাস জনগণকে হতাশ করেছে, প্রধানমন্ত্রীর এই ঘোষণা তাদের আত্মবিশ্বাসী করবে সন্দেহ নেই। যার প্রমাণ হিসেবে ইতোমধ্যে অধিকাংশ অভিযুক্তের গ্রেপ্তার হওয়াকে উল্লেখ করা যেতে পারে। তবে এ ধরণের ঘটনাগুলো কেন ঘটছে, কেন জনগণ বা ছাত্রদের কল্যাণের বদলে রাজনীতিতে হিংসা-হানাহানি-রক্তপাত হচ্ছে তার কারণ খুঁজে বের করে সমাধান করা উচিত বলে আমরা মনে করি।

Reneta

সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী যেসব বার্তা দিলেন তার বক্তব্যে, তা বাস্তবায়ন করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন শাখায় থাকা দায়িত্বপ্রাপ্তদের। আর সেসব দায়িত্ব ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব গণমাধ্যমসহ সরকারের বিভিন্ন পদপ্রাপ্তদের বলে আমরা মনে করি। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে সবকিছু ইতিবাচক ধারায় আসা সময়ের ব্যাপার মাত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভবনে সংবাদ সম্মেলনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যবহারকারীর তথ্য ব্যবহার করায় টুইটারের দুঃখ প্রকাশ

পরবর্তী

যুবলীগের সম্মেলন ২৩ নভেম্বর

পরবর্তী

যুবলীগের সম্মেলন ২৩ নভেম্বর

র‍্যাঙ্কিংকে মোটেও পাত্তা দেন না কাতার কোচ

সর্বশেষ

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT