চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি যা বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
বিএনপি

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

তারা বলছেন: প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আবার তাদের ধন্যবাদ দেয়ার নামে তামাশা করছেন। একইসঙ্গে জাতীয় ঐক্যের ডাক দেয়ার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে সংলাপ করার আহবান জানিয়েছেন তারা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার সম্পূর্ণরূপে কেড়ে নিয়ে জনগণকেই আবার ধন্যবাদ জানিয়েছেন। এটা জনগণের সঙ্গে বড় ধরণের তামাশা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন: প্রধানমন্ত্রী যা বলেন তা করেন না। সেজন্য তার এই ভাষণের প্রতি জনগণের কোনো রকম আস্থা নেই। জাতীয় ঐক্যের ডাক না দিয়ে সংসদ ভেঙে দিয়ে পুনরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ডাক দেওয়া উচিত ছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন: প্রধানমন্ত্রী তার নিজেরটা নিজে বলেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।

দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন: আমি একটা অনুষ্ঠানে আছি। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পারিনি। এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেন: প্রধানমন্ত্রী তার ভাষণে অনেক কথা বলেছেন, কিন্তু রাতের আধারে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার বিষয়টি বলেননি। আর সারাদিন ভোটকেন্দ্র দখল করে ভোট কাটা, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে যেতে না দেওয়া, ভোটের আগে বিরোধী পক্ষকে পোস্টার লাগাতে না দেওয়া, হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার ও মামলা হামলার বিষয়টিও ভাষণে উল্লেখ করা উচিত ছিল।

জাতীয় ঐক্যের ডাকের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে সংলাপ করার আহবান জানান জাসদের এই নেতা।

নাগরিক ঐক্য’র আহবায়ক মাহমুদুর রহমান মান্না ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পারেননি বলে জানিয়েছেন।

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

ওই ভাষণে তিনি নিজ দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের কারণ যেমন তুলে ধরেছেন, তেমনি বিএনপির পরাজয়ের কারণও বর্ণনা করেছেন।

এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: জাতির উদ্দেশে ভাষণপ্রধানমন্ত্রীবিএনপির প্রতিক্রিয়াসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেনসিডিলের চালানসহ মাদক সম্রাজ্ঞী সুমি আটক

পরবর্তী

ফেসবুকের সঙ্গে একীভূত হচ্ছে ইনস্টাগ্রাম-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ

পরবর্তী

ফেসবুকের সঙ্গে একীভূত হচ্ছে ইনস্টাগ্রাম-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT