চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তায় বিশ্ব দরবারে মাথা উঁচু করে আছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তার জন্যই আমরা বিশ্ব দরবারে রোহিঙ্গা বিষয়ে মাথা উঁচু করে আছি বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

রোববার দুপুরে পিলখানায় বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মিয়ানমারের সৈন্যরা ১৮ বার আমাদের সীমান্ত অতিক্রম করেছে। শান্ত থেকেই আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা যদি হামলা করতাম তাহলে যুদ্ধ লেগে যেতো। আর তারা তখন বিশ্বকে দেখাতো বাংলাদেশের হামলায় শতশত রোহিঙ্গা মারা গেছে। প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তাই আমরা বিশ্ব দরবারে রোহিঙ্গা বিষয়ে মাথা উঁচু করে আছি। আমরা ভিত বা দুর্বল নই।

পিলখানা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘জওয়ানদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে’— এ বিষয়টি তুলে ধরলে মেজর জেনারেল আবুল হোসেন বলেন: অফিসারদের বলা হয়েছে, জওয়ানদের কোনও কোনও সময় খারাপ সময় থাকে। সব সময় হয়তো সুন্দরভাবে কাজটা করতে পারে না। লিডার তখনই হন যখন তার আন্ডার কমান্ড সন্তুষ্ট থাকবে, না হলে তাকে লিডার বলা হবে না। লিডার সেই হবেন, যখন আন্ডার কমান্ড বুঝবে যে এই লোকটা ভালো। কারণ, সেই আমার ভালো-মন্দের প্রতি নজর রাখেন।

মেজর জেনারেল আবুল হোসেন বলেন, আগে ৫৩৯ কিলোমিটার বর্ডার অরক্ষিত ছিল। এর মধ্যে ৪০২ কিলোমিটার বর্ডারে এরই মধ্যে বিওপি স্থাপন করা হয়েছে। আর ২০টি বিওপি স্থাপন করা হলে বাকি বর্ডারও নজরদারিতে চলে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হুমকি দিয়ে খালেদা জিয়ার বিচারে আইনের ব্যত্যয় করা যাবে না’

পরবর্তী

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছে ২০ দলীয় জোট

পরবর্তী

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছে ২০ দলীয় জোট

মানুষ ও কবিতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT