চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্ত-পরিকল্পনায় আজ অনেক এগিয়ে নারীরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
- সেমি লিড, নারী
A A
নারীরা পুরস্কার গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রতিটা সেক্টরে নারীদের এখন স্বাধীন বিচরণ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ সিদ্ধান্ত ও পরিকল্পনায় আজ অনেক এগিয়ে নারীরা।

আজ শনিবার রাজধানীর গুলশানের ‘রেঁনেসা হোটেলে’ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ই-কমার্স শিল্পে নারীদের ভূমিকা বিষয়ক অধিবেশন এবং নারী প্রশিক্ষণার্থীদের জন্য অনুষ্ঠিত আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সিনিয়র সচিব এন. এম. জিয়াউল আলম। গেস্ট অব হনর হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ (সচিব) এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি সংগীতা আহমেদ।

Banglabid

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব)  হোসনে আরা বেগম।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ এন এম সফিকুল ইসলাম (যুগ্ম সচিব) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিধান্ত ও পরিকল্পনায় নারীরা আজ অনেক এগিয়ে। প্রতিটা সেক্টরে নারীদের এখন স্বাধীন বিচরণ। নারী ক্ষমতায়ন ও বলিষ্ঠ নারী নেতৃত্ব গড়ে তোলার বাংলাদেশ হাই-টেক পার্কের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই।’

Reneta

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার বলেন, ‘কোভিড-১৯ মহামারীর সময় ই-কমার্সে একটা বিশাল বিপ্লব ঘটে গেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শিতায় সম্পূর্ণ নতুন ইনফ্রাস্ট্রাকচারে ই-কমার্স দারুণভাবে এগিয়ে গেছে। ডিজিটাল লেনদেন বাড়ার পাশাপাশি অর্থনীতিতে ই-কমার্সের অবদান বেড়েছে প্রায় ৬০-৭০ শতাংশ। সবথেকে বড় কথা এই দুর্যোগকালীন সময়ে নারীরা যেকোনো ভাবেই হোক টিকে থেকেছে। এমনকি ই-কমার্সে নারীদের অংশগ্রহণ বেড়েছে দুর্দান্ত গতিতে। আমাদের পরবর্তী লক্ষ্য, নারীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করা।’

ইতোমধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে প্রায় দুই হাজারেরও বেশি নারী প্রশিক্ষণার্থী আই.সি.টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। অধিবেশন শেষে এই সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবেল-বরকত ষড়যন্ত্রের শিকার, পরিবারের দাবি

পরবর্তী

সংক্রমণ বাড়ায় আবারও শঙ্কা

পরবর্তী
ভ্যাকসিন

সংক্রমণ বাড়ায় আবারও শঙ্কা

বাংলাদেশি সিনেমার দৃশ্য, থ্রিলার ও অ্যাকশন ধাঁচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলায় থ্রিলারের ধারণা বদলে দিতে পারে ‘কন্ট্রাক্ট’

সর্বশেষ

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT