চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভেদ প্রসারিত হবে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:১০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
মির্জা ফখরুল

বুধবার জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য যেন গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর কুৎসামূলক অপপ্রচারের এই বক্তব্য রাজনৈতিক বিভেদ-বিভাজনকে আরো প্রসারিত করবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বৃহস্পতিবার  দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। এর আগে বুধবার জাতীয় সংসদে বেগম জিয়া এবং তার পরিবারের অবৈধ সম্পদ নিয়ে আবারও অভিযোগ আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফখরুল বলেন: এই মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে তীর্যক ও কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা শুধু অনভিপ্রেত বা দু:খজনকই নয়, বরং এটি রাজনৈতিক পরিবেশ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও সংশয় দানা বাঁধবে।

Banglabid

‘ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ কেন এখন বেগম জিয়ার বিরুদ্ধে এতো তীব্র মিথ্যাচারে লিপ্ত হলেন? তার প্রধান কারণ হচ্ছে, ক্ষমতাসীনদের অনাচার-অপকর্মের বিরুদ্ধে বেগম জিয়া এক বিরাট চ্যালেঞ্জ। খালেদা-ভীতির কারণেই ক্ষমতাসীনদের মস্তিস্কে গোলযোগ সৃষ্টি হয়েছে’, বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন: হাজারো মিথ্যাচার, ষড়যন্ত্র এবং অরুচিকর বক্তব্য দিয়েও বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে হেয় ও অপ্রাসঙ্গিক করতে পারেনি সরকার। বরং গণতন্ত্রহারা জাতির এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতিতে বেগম জিয়া এখন একক ও অনন্য প্রাসঙ্গিক ব্যক্তি। দিনকে দিন উস্কানি সত্ত্বেও বেগম জিয়া ধৈর্য, সংযমের সঙ্গে সবকিছু মোকাবেলা করছেন। হিংসামূলক কুৎসা রটানোর জবাবেও বেগম জিয়া নিজেকে সংযত রেখেছেন। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, বিএনপি’র সাফল্যের চাবিকাঠি।

মির্জা ফখরুলের অভিযোগ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের হাওয়া তুলতে বেগম জিয়া সফল হয়েছেন বলেই প্রধানমন্ত্রী অসংযত, অসংসদীয় কথাবার্তা বলছেন। প্রধানমন্ত্রী সারাদেশের সর্বত্র নির্বাচনের আওয়াজ দিচ্ছেন অন্যদিকে বিষাক্ত-প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে একটা অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক নির্বাচনী পরিবেশকে কলুষিত করছেন। বাংলাদেশের মানুষের আগামী দিনের স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে তিনি দু:স্বপ্নে পরিণত করছেন।

Reneta

তিনি বলেন: আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত করতে বিএনপি দৃঢ় বদ্ধপরিকর। এটাই দেশবাসীর আকাঙ্খা। জনগণের আকাঙ্খার সমান্তরালেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনীতি করে।

বিএনপি মহাসচিব বলেন: অনাচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার জন্য জবাবদিহিতার সকল প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে এই সরকার। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে মিথ্যা ও অপপ্রচারকে কায়েমী ও দৃঢ়মূল করতে ভ্রান্ত নীতি প্রয়োগ করছেন ক্ষমতাসীনরা। মিথ্যাকে কখনোই সত্য বলে চালানো যাবে না। আওয়ামী লীগ কখনোই রাজনীতির ভদ্রতার নিয়ম-কানুন মানেনি। আর এই অবিরাম ডাহা মিথ্যা কথার প্রতিক্রিয়ায় জনমনে আওয়ামী সরকার মিথ্যাবাদী সরকার বলেই সুপ্রতিষ্ঠিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপ্রধানমন্ত্রীমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়ে শুটিং ছেড়ে ঘরে ফিরলেন সালমান

পরবর্তী

কুবি থিয়েটারের সভাপতি মেহেদী, সম্পাদক পংকজ

পরবর্তী

কুবি থিয়েটারের সভাপতি মেহেদী, সম্পাদক পংকজ

শাহীন সুমনের নতুন ছবি ‘অস্ত্র’, নায়ক আরিফিন শুভ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT