বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিজিবি সদস্যরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি সদস্যরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করছেন, দেশের দুর্যোগ মোকাবিলায় তাদের অবদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিজিবির সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে তাদের ১ দিনের বেতনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।

২৯ মার্চ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিজিবি সদস্যদের বেতনের সমপরিমাণ ২,৫২,০২,৮০৩/- টাকা এবং বিজিবির কল্যাণ তহবিল থেকে ১০,০০,০০,০০০/- টাকাসহ সর্বমোট ১২,৫২,০২,৮০৩/- টাকা (বারো কোটি বাহান্ন লক্ষ দুই হাজার আট শত তিন টাকা) ত্রাণ তহবিলে তুলে দেন।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। সোমবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় সোয়া সাত লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে মারা গেছেন প্রায় ৩৪ হাজার। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় লক্ষাধিক মানুষ।

বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জন। মারা গেছেন ৫ জন।

বিষয়:করোনাভাইরাস প্রধানমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…