রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন: উত্তরায় হাবিব হাসানের দুঃস্থদের মাঝে রিকশা বিতরণ

উত্তরায় হাবিব হাসানের দুঃস্থদের মাঝে রিকশা বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে রিকশা বিতরণ অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও গরীব দুঃস্থদের মধ্যে রিক্সা বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
সোমবার সকালে উত্তরা ১৪ নং সেক্টর খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় ২০টি রিক্সা বিতরণ করেন। রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, থানার সভাপতি ও সাধারণ সম্পাদক ও নগর নেত্রীবৃন্দ।
এর আগে দেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন জাকজমকপূর্ণভাবে কেক কেটে উদযাপন করা হয় উত্তরা ১৪ নং সেক্টর খেলার মাঠে। অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের এম পি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
বিষয়:প্রধানমন্ত্রীর জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…