অর্থনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভিডিও কনটেন্টে নগদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভিডিও কনটেন্টে নগদের শুভেচ্ছা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। এতে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় নগদের পক্ষ থেকে।

ভিডিওতে প্রধানমন্ত্রীর উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষদের সেবা ও উপহার সামগ্রী দেয়ার বিষয়গুলো তুলে ধরা হয় ভিডিওতে। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

ভিডিওতে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশের মানুষের অভিভাবক। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিষয়:প্রধানমন্ত্রীর জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…