চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:২৬ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
আওয়ামী লীগ

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর মাদার অব হিউম্যানিটি অর্জন নিয়ে বিএনপির মতামত জানতে চাইলে রিজভী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথমে কোন আগ্রহই দেখায়নি সরকার। এর পরেও জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য কিছুই আনতে পারেনি প্রধানমন্ত্রী। এমনকি নিজেদের পাশের দেশকেও তার পক্ষে নিতে পারেনি। তার (প্রধানমন্ত্রী) কোনো অর্জনই নেই।

তিনি বলেন, যে দেশে গণতন্ত্র নেই, নাগরিক অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। যেখানে হাজার হাজার মানুষ গুম হয়, হত্যা করা হয়। সেখানে কিসের হিউম্যানিটি। প্রধানমন্ত্রীকে মাদার অব হিউম্যানিটি নয় মাদার অব ক্রুয়েলিটি বলা উচিত।

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা নিয়ে রিজভী বলেন, ঢাক ঢোল পিটিয়ে তাকে গণসংবর্ধনা দেয়ার থেকে এই টাকা রোহিঙ্গাদের মাঝে বিতরণ করলেও তো পারতেন।

প্রধান বিচারপতির ছুটি নিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহাকে গুন্ডামির মাধ্যমে জোরপূর্বক এক মাসের ছুটি দিয়ে গোটা বিচার ব্যবস্থাকে নিজেদের আয়ত্বে নিয়েছে সরকার। আসলে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়ার এটি একটি প্রথম পদক্ষেপ। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন ‘কোন সমস্যাই দেশের অগ্রগতি থামাতে পারবে না’। এ কথাতো তিনি বলবেন কারণ বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী দলের চিন্তা ও বিশ্বাসসহ গণতন্ত্রই হচ্ছে প্রধানমন্ত্রীর মনঃপীড়া ও তার ক্ষমতায় টিকে থাকার একমাত্র সমস্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীর গণসংবর্ধনাবিএনপিবিএনপি-রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT