চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মানিক আলীর দাবি

শাইখ সিরাজ শাইখ সিরাজ
১২:১৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
মতামত
A A

নভেম্বরের মাঝামাঝি। ঢাকায় শীত না পড়লেও ঢাকার বাইরে শীতের উপস্থিতি নাকি বেশ টের পাওয়া যাচ্ছে- ফোনে জানালেন কুলাউড়ার বদরুল ইসলাম। বদরুল ইসলাম আমার স্বজন, কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। দেশে এসেছেন। আছেন কুলাউড়ায়। তিনি আমন্ত্রণ জানালেন সেখানে যাওয়ার জন্য। আমারও কাজ আছে। যেতে রাজি হয়ে গেলাম। সহকর্মী আদিত্যকে বললাম, চলো ট্রেনে করে যাই। ট্রেন জার্নি আমার বরাবরই পছন্দের।

এক ভোরে রওনা হলাম। সঙ্গে আদিত্য শাহীন ও তানভীর আশিক। ট্রেন খুব জনপ্রিয় এক বাহন। আমার সহকর্মীদের কাছে শুনি, ট্রেনের টিকিট নাকি পাওয়া যায় না। ট্রেনে সবসময় উপচেপড়া ভিড়। তারপরও বছরের পর বছর ট্রেন লোকসান গুনে যাচ্ছে। যাই হোক, সুন্দর একটা সকাল। ট্রেনের জানালায় চোখ রাখতেই মনে গুনগুন করে উঠল গান ‘দেখি এক চাঁদমুখ খোলা জানালায়।’

ভোরে রওনা হয়েছি, তাই নাশতা করে আসা হয়নি। ভাবলাম ট্রেনের নাশতাই খাওয়া যাক। অবাক হয়ে দেখলাম, ট্রেনে এখনও সেই ঐতিহাসিক কাটলেট পাওয়া যায়। মনে পড়ে সেই শৈশব থেকে দেখে আসছি এই কাটলেটটাকে। এখনও সেই রকমই শক্ত এবং তেলতেলে। সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়লেও কোনো এক অদ্ভুত কারণে বাড়েনি এর মান। যাত্রাপথে নানারকম লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়। মানুষের সঙ্গে কথা বলাই আমার কাজ। কথা বলে জানতে পারি, কৃষির সঙ্গে সে মানুষটার সম্পর্ক কেমন, কৃষি নিয়ে সে কী ভাবছে। হোক সে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা বাদাম বিক্রেতা।

প্রায় ছয় ঘণ্টার জার্নি। পত্রিকা পড়ে, সহকর্মীদের সঙ্গে কথা বলে সময় কেটে যাচ্ছিল। ট্রেনের জানালার দৃশ্যগুলোও পাল্টে যাচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে। এর মাঝে এক তরুণ একজনকে নিয়ে ঢুকলেন আমার কামরায়। বললেন, ‘আমার বাবা। মুক্তিযোদ্ধা। আপনি এ ট্রেনে আছেন শুনে আপনাকে দেখতে এলেন।’ আমি উঠে গিয়ে আমার পাশে এনে তাঁকে বসালাম। আমাকে দেখতে এসেছেন, কিন্তু চোখের কালো চশমা বলে দিচ্ছে তিনি চোখে দেখেন না।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক আলী। যুদ্ধ করেছেন ৪ নম্বর সেক্টরে। তিনি জানালেন, যুদ্ধে তিনি চোখ হারিয়েছেন। হারিয়েছেন বাম হাতটিও। প্রশ্ন করলাম, আপনি তো স্বাধীন দেশটাকে দেখতে পাননি! দেখতে ইচ্ছে করে না? বললেন, ‘দেখি তো এই দেশটাকে। মনের চোখ দিয়ে দেখি। যেমন আপনাকে দেখছি।’ জানতে চাইলাম, ‘আপনি তো আমার কাজগুলো দেখতে পাননি, আমার অনুষ্ঠানগুলো দেখেননি! তবে আমাকে জানলেন কীভাবে?’ তিনি বললেন, ‘আপনার কথা শুনেছি। আপনি কৃষকদের জন্য টিভি অনুষ্ঠান বানান। স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।’

চোখ ও বাম হাত হারানো মুক্তিযোদ্ধা মানিক আলী

দীর্ঘক্ষণ কথা হলো তাঁর সঙ্গে। শুনলাম তাঁর যুদ্ধে যাওয়ার গল্প, যুদ্ধের গল্প। ১৯৭১ সালে তিনি ছিলেন এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা না দিয়ে চলে গেলেন ভারতে। স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে চলে এলেন যুদ্ধের মাঠে। জুনিয়র লিডার উইং কমান্ডার এই যোদ্ধা কাজ করতেন মাইন বসানোর। ১৯৭১ সালের ডিসেম্বর মাস। চারপাশে আমাদের বিজয়ের কেতন উড়ছে। চূড়ান্ত বিজয়ের। ঠিক সে সময় ৭ ডিসেম্বর সিলেটে এক অপারেশনে মাইন বসাতে গিয়ে বিস্ফোরণের মুখোমুখি হলেন মানিক আলী। হারালেন চোখ ও বাম হাত।

দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হাঙ্গেরি পাঠিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। চোখের দৃষ্টি ফিরে পাননি। বাম কব্জিতে যুক্ত হয়েছে কৃত্রিম হাত। শরীরে এখনও বয়ে বেড়াচ্ছেন অসংখ্য স্প্লিন্টার। হাঙ্গেরি সরকার তাকে প্রশিক্ষণ দিয়েছিল টেলিফোন অপারেটিং বিষয়ে। শুধু প্রশিক্ষণ নয়, হাঙ্গেরির সরকার সেখানে তার চাকরির ব্যবস্থাও করেছিল।

মানিক আলী জানান, ‘বঙ্গবন্ধু বললেন, আমার দেশের ছেলে, দেশের জন্য যুদ্ধ করেছে। সে নিজের দেশে থাকবে। দেশ তাকে চাকরি দেবে, বাড়ি দেবে। তার দায়িত্ব নেবে।’ বঙ্গবন্ধু তাঁর কথা রেখেছিলেন। চাকরি দিয়েছিলেন টেলিফোন অপারেটর হিসেবে। মোহাম্মদপুরে একটা বাড়িও দিয়েছিলেন। কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে এদেশের প্রেক্ষাপট বদলে যায়। বদলে যায় মানিক আলীর পাওয়া-না পাওয়ার হিসাবও। ছাড়তে বাধ্য হন মোহাম্মদপুরের বাসাটি। এরপর অনেক চেষ্টা-তদবিরের পর মিলল পল্টনের একটি বাসা। সেখানেই আছেন এখনও।

তবে আফসোস নিয়ে বললেন মানিক আলী, ‘বাসাটির বরাদ্দ এখনও বুঝে পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি পর্যন্ত দিয়েছেন। তারপরও মেলেনি বরাদ্দের কাগজপত্র।’

একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুব গর্বিত মানিক আলী। আমাদের জন্যও তিনি চিরগৌরবের। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা মানিক আলীর একটাই দাবি, তিনি যেন তার জন্য বরাদ্দকৃত বাড়িটির কাগজপত্র বুঝে পান। তার প্রজন্মের জন্য রেখে যেতে চান নিস্কণ্টক আবাস, মাথা গোঁজার ঠাঁই।

মানিক আলী বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে লড়েছেন যুদ্ধের ময়দানে। স্বাধীনতার জন্য চরম মূল্যও দিতে হয়েছে তাকে। প্রশ্ন করেছিলাম, এই যে এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেলেন, বাংলাদেশের বর্তমান অবস্থাতে কি আপনি সন্তুষ্ট? বললেন, ‘দেশের মানুষ আগের চেয়ে ভালো আছে। এটা শুনে তৃপ্তি পাই। দেশের সব মানুষ যখন ভালো থাকবে, তখনই প্রকৃত স্বাধীন হবে দেশ।’

মানিক আলীর চার ছেলে, পাঁচ মেয়ে। ছেলেমেয়েদের সবাইকে লেখাপড়া শিখিয়েছেন। তাদের অধিকাংশই প্রতিষ্ঠিত। এখন তাদের চোখেই দেখছেন ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাথার ওপর একটি ছাদ তিনি রেখে যেতে চান। কথায় কথায় অনেক বেলা গড়িয়েছে। স্টেশনের পর চলে গেছে অনেক স্টেশন। তিনি গন্তব্যে চলে এলে বিদায় নেন। আমি চোখ রাখি ট্রেনের জানালায়। চা-বাগানের ওপর প্রথম দুপুরের রোদ ঝলমল করে ওঠে।

স্বাধীন বাংলাদেশের এই সৌন্দর্য মানিক আলী দেখতে পারেননি। আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। মানিক আলীর প্রতি বিনয়ে মন আর্দ্র হয়ে ওঠে। এমন অনেক মানিক আলীর ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আরও সুন্দর হয়ে উঠবে, এ আমার বিশ্বাস। এই বাংলাদেশ হয়ে উঠবে বৈষম্যহীন সবুজ শ্যামল সমৃদ্ধ এক বাংলাদেশ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: উন্নয়ন সাংবাদিকউন্নয়ন সাংবাদিকতামুক্তিযোদ্ধাশাইখ সিরাজস্বাধীনতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এতদিন মেসির সঙ্গে ব্যালন ডি’অর লড়াইয়ে ছিল পেরেজ!

পরবর্তী

আ.লীগ নেতৃত্বাধীন মহাজোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

পরবর্তী

আ.লীগ নেতৃত্বাধীন মহাজোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

মাশরাফীর মাইলফলকের ম্যাচে ফিরলেন তামিম-সাকিব

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT