বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা বাড়ি পেল সেই ভিক্ষুক

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা বাড়ি পেল ভিক্ষুক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিক্ষুকের হাতে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা বাড়ি প্রদান অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাকিম বাবুল: প্রধানমন্ত্রীর করোনাভাইরাস (কোভিড-১৯) তহবিলে ভিক্ষা করে জমানো অর্থ দান করে আলোচিত শেরপুরের দাতা ভিক্ষুক নাজিম উদ্দিন পেয়েছন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জমিসহ পাকা বাড়ি।

এর আগে তার এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজিম উদ্দিনকে জমিসহ পাকা বাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এপ্রিলের এ ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় শেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন খাস জমি বন্দোবস্তসহ সেই পাকা বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়।

রোববার দুপুরে নতুন ঘরের চাবি নাজিম উদ্দিনের নিকট হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…