প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে তারকারা

প্রতি বছরের মতো এবারো সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে গণভবনে ইফতারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আমন্ত্রণে এদিন সরকারি বাসভবন গণভবনে হাজির হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অনেক তারকা।
চিত্রনায়ক সাইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আরো বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে।
শুধু চলচ্চিত্র শিল্পীরা নয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








