চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আ.লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
রাজনীতি
A A

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

 আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সফরে আছেন। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের অর্জনগুলো তিনি তুলে ধরবেন সমগ্র বিশ্ববাসীর সামনে। সেসব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

“এ জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। রাস্তার দুই পাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে সংবর্ধনায় অংশ নেবেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, এছাড়াও আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এই দিন সকালে আমরা দলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে এবং বিকেলে ৩টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করা হবে।

Reneta

শেখ হাসিনার কানাডা সফরের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, কানাডা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে বঙ্গবন্ধুর একজন হত্যাকারী অবস্থান করছে। তাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এবং তার বিরুদ্ধে আদালতের রায় কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

“এখানে একটি সমস্যা আছে। এটা হলো যেদেশে মৃতুদণ্ড কার্যকর আছে সেখানে কানাডা আসামিকে ফেরত পাঠায় না। তারপরও কিন্তু আলোচনায় তা উঠে এসেছে। কীভাবে কানাডা নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে সেটা নির্ধারণ করার জন্য দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করবেন।”

এছাড়াও আইসিটি খাতে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার পাওয়ায় নিয়েও পরবর্তী সময়ে সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান সৈয়দ আশরাফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT