চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে ঈর্ষা করেন অর্থমন্ত্রী!

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১০:১৫ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈর্ষা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা নেতিবাচক অর্থে নয়। বয়সে প্রবীণ হয়েও জনকল্যাণে অবদান রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর চেয়ে পিছিয়ে থাকায় তার এই উপলদ্ধি।

৮৫তম জন্মদিনে চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মুহিত বলেছেন, জীবন সায়াহ্নে এসে তার একমাত্র চাওয়া নিজের জীবদ্দশায় বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দেখা।

ডাকনাম শিশু, আদতেই শিশুর মতো সহজ, সরল, সদা হাসিমুখ আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিসভার সবচেয়ে প্রবীণ সদস্য, তবে কাজে কর্মে বার্ধক্যের ছাপ নেই একদম। বরং সহকর্মীদের অনেকেই এখনো তার সাথে কাজেতো নয়ই, এমনকি তাল মিলিয়ে হাঁটতেও পারেন না।

Banglabid

স্বাধীনতা পদকে ভূষিত হওয়া এই কূটনীতিক, ভাষাসৈনিক এবং মুক্তিযোদ্ধার জন্ম সিলেটে, ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর মুহিত ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৮১ তে চাকরী থেকে স্বেচ্ছায় অবসরে গেলেও দেশের জন্য কাজ করেছেন সব সময়।

অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে ১০ বছরে তিনি দেখেছেন দেশের জিডিপি দেড়শ বিলিয়ন থেকে আড়াইশ বিলিয়ন ডলারে উন্নীত হতে, নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় আসার ঘোষণাও এসেছে তার আমলেই। খুব শিগগিরই স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায়ও যাবে বাংলাদেশ। তবে তার স্বপ্ন উন্নত দেশের তালিকায় ওঠা।

Reneta

৮৫তম জন্মদিনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিরন্তর শুভেচ্ছা। আর চাওয়া তার সুস্থ ও নীরোগ জীবন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিতঈর্ষাপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক বছর

পরবর্তী

চেলসিকে হারিয়ে ক্যারাবাও’র ফাইনালে আর্সেনাল

পরবর্তী

চেলসিকে হারিয়ে ক্যারাবাও’র ফাইনালে আর্সেনাল

লাঠিখেলা

ঝিনাইদহের লাঠিখেলা

সর্বশেষ

ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT