চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রিত্ব ফিরে পেলেন রনিল বিক্রমাসিংহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমাসিংহে। রোববার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা তাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করেন।

বিক্রমাসিংহের শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তার দলের নেতারা টুইটারে প্রধানমন্ত্রিত্ব ফিরে পাওয়ার খবর দেয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত ২৬ অক্টোবর বিক্রমাসিংকে অপসারণ করে সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজপাকসেকে প্রধানমন্ত্রী করেন। এর ফলে রাজনৈতিকভাবে চরম সংকট পরে দ্বীপ দেশটি। কিন্তু বিক্রমাসিংহে পদ ছাড়তে অস্বীকৃতি জানান। আবার সিরিসেনাও বিক্রমাসিংহকে বহাল রাখবেন বলে অঙ্গীকার করেন। এমন অস্থিরতার মধ্যদিয়ে চলতে থাকে প্রায় দুই মাস।

তবে বিক্রমাসিংহের সফলতার দুয়ার খুলে যায় দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্টতায়। তাকে ক্ষমতাচ্যুত করে সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দিতে যে ডিক্রি জারি করেছিলেন, তা অসাংবিধানিক বলে রুল জারি করেন দেশটির সর্বোচ্চ আদালত।

আবার পার্লামেন্ট ভোটে নিজের বৈধতা প্রমাণে ব্যর্থ হন রাজাপাকসে। ফলে শনিবার পদ ছাড়তে বাধ্য হন তিনি। তার সরে দাঁড়ানোর পর বিক্রমাসিংহের পথ আরো সুগম হয়।

বিক্রমাসিংহে প্রধানমন্ত্রিত্ব ফিরে পাওয়ায় তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, জনগণকে ধন্যবাদ জানাই যারা অবৈধভাবে ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং গণতন্ত্র যে পুনর্বহাল হয়েছে তা নিশ্চিত করেছেন।

ট্যাগ: বিক্রমাসিংহেরাজাপাকসেশ্রীলংকাসিরিসেনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কালা কানুনের সময়ে খুব রাগী হয়ে ওঠেছিলাম: শামীম আখতার

পরবর্তী

বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন

পরবর্তী

বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন

কোচের ‘গুডবুকে’ আরিফুল

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT