চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ৩ মিনিট দেখলে পুরো নাটক দেখতেই হবে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
বিনোদন
A A

চারজন ডাকাত ‘মাস্ক’ পরে এক বাসায় যাবে ডাকাতি করতে। ওই বাসায় দেখা যাবে এক দম্পতির ঝামেলার গল্প। রাতে তাদের চরম ক্রাইসিস মুহূর্তেই ডাকাতদল হাজির। একের পর এক ঘটতে থাকবে মজার মজার ঘটনা। এমন গল্প নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করছেন ‘মাস্ক’।

পুরোপুরি ডার্ক কমেডি ধাঁচের গল্পের এ নাটকটি প্রসঙ্গে জনপ্রিয় নির্মাতা অমি বলেন, প্রথম ৩ মিনিট দেখলে পুরো নাটক দেখতেই হবে! গল্পের মধ্যে গল্পসহ প্রচুর মজার এলিমেন্টস থাকবে। দর্শক একবার দেখা শুরু করলে শেষ না করে তাদের অন্যকিছু করতে মন চাইবে না।

নাটকের নাম ‘মাস্ক’ হলেও এখানে করোনা বা সমসাময়িক ছিটেফোঁটা থাকবে না বলে জানান অমি। তিনি বলেন, করোনা নিয়ে আমরা অস্বস্তিতে আছি। নাটকের মধ্যে আবার করোনা ঢুকিয়ে মানুষের মন বিষণ্ণ করতে চাইনা। দর্শক যতক্ষণ নাটক দেখবে, ততক্ষণ বিনোদন পেতে থাকবে।

করোনার কারণে বাইরে শুটিং করা সহজ মনে করছেন না নির্মাতা অমি। কদিন আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেফটি ফার্স্ট মাথায় রেখে গল্প তৈরি করছিলেন। এবার জানালেন, ‘মাস্ক’ নাটকটি তারই প্রয়াস।

অমি বলেন, প্রোডাকশন নির্মাণে আগে ছিল গল্প ফার্স্ট, কিন্তু করোনার জন্য এখন সেফটি ফার্স্ট। সেফটির কথা মাথায় রেখে ‘মাস্ক’ নাটকের পুরো গল্প ঘরের মধ্যে তৈরি করেছি, শুটিংও করেছি ঘরে। রাস্তা বা বাসার ছাদের কোনো দৃশ্য নেই।

মোশন রকের ব্যানারে নির্মিত ‘মাস্ক’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন কাজল আরেফিন অমি, প্রযোজনা করেছেন মাসুদ উল হাসান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হল পলাশ, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, চাষী আলম, মুসাফির শোয়েব বাচ্চু, তাসনিয়া ফারিন।

Reneta

নির্মাতা অমি বললেন, ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে। আসন্ন ঈদে টিভি এবং মোশন রকের ইউটিউব দুই মাধ্যম থেকে দর্শক ‘মাস্ক’ উপভোগ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাষী আলমতাসনিয়া ফারিনমারজুক রাসেলমুকিত জাকারিয়ামুসাফির শোয়েব বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনার ‘রূপকথা’ সিনেমা হলে ২১ ঘন্টার সিনেমা!

পরবর্তী

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ১

পরবর্তী

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ১

দক্ষিণী সিনেমায় দীপিকা, বিপরীতে প্রভাস

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT