প্রথম সাক্ষাত থেকেই আলিয়ার ভক্ত রণবীর!

আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রথম সাক্ষাতের মুহূর্তের ছবি, যেখানে তারা একে অপরের সঙ্গে দেখা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাঁচ বছর সম্পর্কে থাকার পর গত বৃহস্পতিবার বিয়ে সেরেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। নবদম্পতিকে খুব শিগগিরি প্রথমবারের মত পর্দায় জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে অয়ন মূখার্জি পরিচালিত ফ্যান্টাসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’-তে।
তবে জানেন কি এই জুটির একসাথেই বলিউডে ডেবিউ করার কথা ছিল? তাও কিনা সেটি সঞ্জয় লীলা বানসালির সিনেমার মধ্য দিয়ে!
হ্যা, ঠিকই শুনেছেন। সঞ্জয় লীলা বানসালি যখন ‘বালিকা বধূ’ ছবিটি বানানোর কথা ভেবেছিলেন, তখনই একসঙ্গে নাম এসেছিল আলিয়া ও রণবীরের। রণবীরের বয়স ছিল তখন ২০ আর আলিয়ার ১২।
সেই ছবির সেটেই তাদের নাকি প্রথম দেখা হয়। এমনকী একসঙ্গে ফটোশ্যুটও করেছিলেন তারা। জানা যায়, সেই ফটোশ্যুটের সময় আলিয়াকে নাকি রণবীরের কাঁধে হেলান দেওয়ার কথাও বলা হয়েছিল। আর তাতে নাকি খুব লজ্জা পেয়েছিলেন আলিয়া।
২০১৭ সালে এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রণবীর কাপুর। বলেছিলেন, ‘অনেকেই জানে না আমার আর আলিয়ার একই ছবি দিয়ে ডেবিউ করার কথা ছিল। ছবির নাম ছিল ‘বালিকা বধূ’। আমরা ফটোশুটও করেছিলাম। আর সেই থেকেই আমি আলিয়ার ভক্ত।’
আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রণবীর-আলিয়ার আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র। ছবিতে রণবীর, আলিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন।






