স্পোর্টস

প্রথম ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

প্রথম ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

মারিয়ার জোড়া গোলে এএফসি অনূর্ধ্ব ১৪ ফুটবলে ভারতকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েরা। যেকোনো পর্যায়ের মেয়েদের ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়।

আজ তাজিকিস্তানের দুশানবেতে প্রথমার্ধেই দুই গোলের লিড পায় লাল সবুজের জার্সিধারী মেযেরা। ম্যাচের ৩৪ ও ৪২ মিনিটে দু’টি গোলই করেন মারিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল করেন তহুরা।

ম্যাচের ৪৯ মিনিটে ভারতের সুস্মিতা দলের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল পরিশোধ করেন।

আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিষয়:এএফসি কাপ ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…