চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীকে হারিয়ে গেল মালদ্বীপের নিউ রেডিয়েন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শক্তিশালী প্রতিপক্ষ মালদ্বীপের নিউ রেডিয়েন্টের বিপক্ষে ঘরের মাঠে কিছু করে দেখাতো চেয়েছিল ঢাকা আবাহনী। তা তো হয়নি, উল্টো ১-০ গোলে হেরে গেছে সাইফুল বারী টিটুর দল।

দুই অফসাইড ও একবার ফাউলের জেরে মোট তিনটি গোল বাতিল হয় আবাহনীর। সঙ্গে এমেকার লাল কার্ডে শেষ পর্যন্ত দশজনের দল নিয়ে খেলতে হয়েছে তাদের। ১৪ মার্চ বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে যাবে আকাশী-নীল বাহিনী।

অথচ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর শুরুটা ছিল আশাব্যঞ্জকই।

প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দল। প্রতিপক্ষের দুটি শক্ত আক্রমণ ঠেকিয়ে স্বাগতিকদের গোলবার অক্ষত রাখেন আকাশী-নীলদের গোলরক্ষক শহিদুল আলম।

জবাবে নিউ রেডিয়েন্টের গোলবার একাধিকবার কাঁপিয়ে দেন সানডে চিজোবা, এমেকারা। বারবার ডানপ্রান্ত ব্যবহার করে আক্রমণে ওঠেন রুবেল মিয়া-সোহেল রানারা। বিরতির আগমুহূর্তে সানডের হেড অফসাইডের কারণে বাতিল না হলে স্বস্তি নিয়েই দ্বিতীয়ার্ধটা শুরু করতে পারত আবাহনী।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার নিউ রেডিয়েন্টকে কাঁপিয়ে দেন সানডে। রুবেল মিয়ার পাসে এ আফ্রিকান ফরোয়ার্ডের হেড চলে যায় বার ঘেঁষে।

Reneta

ম্যাচের ৫৮ মিনিটে আবাহনীকে পিছিয়ে দেয় আলি ফাসিরের গোল। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে মালদ্বীপ ফরোয়ার্ডের কোনাকুনি শট স্বাগতিক গোলরক্ষক শহিদুলকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

আবাহনীকে আরও একবার হতাশ করেন রেফারি। ৬০ মিনিটে এমেকার ‘গোল’ বাতিল হয় ওই অফসাইডের কারণে।

ম্যাচের ৬৪ মিনিটে আবাহনীকে বিপদে ফেলেন সানডে চিজোবা। ফাউলের দায়ে এ আফ্রিকান ফরোয়ার্ড সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এরপর দশজনের আবাহনীকে চেপে ধরে নিউ রেডিয়েন্ট। ক্লাবটির দুটি ভাল সুযোগ হাতছাড়া না হলে বড় ব্যবধানে হার দেখতে হত সাইফুল বারী টিটুর দলকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী এএফসি কাপএএফসি কাপ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT