প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ গ্রহণ করার গৌরব অর্জন করলেন
গলফার সিদ্দিকুর রহমান। গলফের অলিম্পিক র্যাঙ্কিংয়ে ৫৬তম অবস্থান নিয়ে
ব্রাজিলের রিও ডি জেনিরো যাত্রা নিশ্চিত করেছেন সিদ্দিকুর।
যেখানে ৬০-এর মধ্যে থাকলেই হতো, সেখানে চীনা তাইপেতে গত সপ্তাহে টুর্নামেন্ট শেষ করার পর ৫৩ তম স্থান থাকায় অনেকটা নিঃসংশয়ই ছিলেন। আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তা নিশ্চিত হয়ে গেলো।
আগামী ৫ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য অলিম্পিকে বাংলাদেশের শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, তিরন্দাজ শ্যামলী রায় ও সাঁতারু মাহফিজুর রহমান কোটা প্লেস নিয়ে অংশগ্রহণ করছেন।








