বিনোদন

প্রথম নারী ‘থর’ নাটালি পোর্টম্যান

প্রথম নারী ‘থর’ নাটালি পোর্টম্যান

বিশ্বব্যাপী মার্ভেল প্রেমীদের জন্য আসছে সুখবর। কারণ আবারো রুপালি পর্দায় দেখা যাবে ‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা  ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। তবে নতুন এই কিস্তিতে ভক্তদের জন্য রয়েছে অন্যরকম এক চমক!

কারণ এবারের সিক্যুয়েল সুপারহিরো ক্রিস হেমসওয়ার্থ ক্ষমতা হারানোর কারণে তার বিখ্যাত হাতুড়িটি হাতে নেবেন একাডেমিক অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান।

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় জেন ফস্টার চরিত্রে দেখা যাবে নাটালি পোর্টম্যানকে। যেখানে থরের ভূমিকায় নাটালি এই কমিকে তার সঙ্গী হেমসওয়ার্থের পদানুসরণ করবেন।

নতুন এই পর্বে দেখা যাবে, প্রকৃত থর ক্রিস হেমসওর্থ যখন তার দৈবী ক্ষমতা হারিয়ে ফেলবেন, তখন সেই ক্ষমতা লাভ করে হাতুড়ি হাতে নেবেন নাটালি পোর্টমান।

এর আগে ২০১১ সালে থর ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। তুমুল জনপ্রিয় এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এরপর তৃতীয় সিক্যুয়েল ‘থর: র‌্যাগনারক’ ২০১৭ সালে মুক্তি পায়। যার পরিচালনা করেছিলেন তাইকা ওয়াতিতি।

এবারের সিক্যুয়েলও পরিচালনা করবেন তাইকা। যেটি মুক্তি পেতে পারে ২০২১ সালে।

বিষয়:ক্রিস হেমসওয়ার্থ নাটালি পোর্টম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…