বিনোদন

অন্তঃসত্ত্বা নই, করোনাকালে ওজন বেড়েছে: ভক্তের প্রশ্নের জবাবে জেনিফার

জেনিফার হাসিমুখে দাঁড়িয়ে আছেন, বাইরে সূর্য্য ঝলমলে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনিফার একজন মহিলা, তিনি হাসছেন এবং বাইরে দাঁড়িয়ে আছেন, সূর্য্য ঝলমলে দিন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সম্প্রতি জেনিফার গার্নারকে এক ভক্ত প্রশ্ন করেছেন তিনি অন্তঃসত্ত্বা কিনা! ভক্তের এমন প্রশ্নে অবাক হলেও মজার এক উত্তর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জেনিফার গার্নার সোশ্যাল মিডিয়ায় ওকলাহোমায় ধারণ করা একটি পারিবারিক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি ভক্তদেরকে ফার্মের জমি দেখিয়েছেন এবং গরুগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

ভিডিওটি শেয়ার করার পর অসংখ্য ভক্তদের অসংখ্য মন্তব্যে ভরে যেতে থাকে কমেন্ট বক্স। মন্তব্য করেছেন হলিউডের অনেক তারকাও।

রিজ উইথারস্পুন লিখেছেন, ‘তোমাকে এবং বাকি সবকিছু দেখে মন ভরে গেল!’ নাটালি পোর্টম্যান লিখেছেন, ‘খুবই গর্জিয়াস।’

এত মন্তব্যের মাঝে এক ভক্তের মন্তব্য পড়ে অবাক হয়ে যান গার্নার। সেই ভক্ত প্রশ্ন করেছেন, ‘আপনি কি অন্তঃসত্ত্বা?’

ভক্তের এমন প্রশ্নের জবাবে জেনিফার গার্নার বলেন, ‘আমার বয়স ৪৮, তিনজন সুস্থ সন্তান আছে। আমি অন্তঃসত্ত্বা নই, আর কখনও হবোও না। সম্ভবত করোনাকালে ওজন বেড়েছে। তবে সেটা আলাদা বিষয়।’ -পিঙ্ক ভিলা

বিষয়:জেনিফার গার্নার নাটালি পোর্টম্যান বলিউড হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…