আন্তর্জাতিক

প্রথম নারী অর্থমন্ত্রী পেলো যুক্তরাষ্ট্র

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী হিসেবে প্রথম নারী যুক্তরাষ্ট্রের একজন মহিলা বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেটের ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন জ্যানেট ইয়েলেন। এর আগে ২০১৪ খেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন ইয়েলেন।

সিনেট ফিনান্স কমিটির দ্বিপক্ষীয় সমর্থন লাভ করেন ইয়েলেন।  এই করোনাভাইরাস মহামারীর সময়ে বাইডেন প্রশাসনের অর্থনৈতিক বিষয়াদিতে নির্দেশনা দেওয়ার দায় থাকবে ইয়েলেনের।

করোনাভাইরাসের প্রবল আঘাত থেকে অর্থনৈতিকভাবে উঠে আসার জন্য সংগ্রাম করছে যুক্তরাষ্ট্র।  ১৯ জানুয়ারি তার নিশ্চিতকরণ শুনানিতে ইয়েলেন আহ্বান জানান ত্রাণ, প্রণোদনাতে আরো বেশি খরচ করার আহ্বান জানান।  তিনি বলেন, আইনপ্রণেতাদের আরো বড় কাজ করতে হবে জাতীয় ঋণের দুশ্চিন্তা বাদ দিয়ে।

তিনি বলেন, এখন ট্যাক্স সংগ্রহের দিকে নজর না দিয়ে মহামারী থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।

বিষয়:অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…