চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিড থেকে ৯ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুতেই বোঝা গিয়েছিল বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অত্যান্ত কঠিন সময়। আগ্রাসী বোলিংয়ের পর ব্যাটে ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রথম দিনেই লিডের কাছে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ৯৫ রান। আর ৮ রান করলেই বাংলাদেশকে ছুঁয়ে ফেলবে তারা। তারপর লিডের পর্ব।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের শুরুতেই অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১০৩ রানে সাকিব আল হাসানের দলকে অলআউট করে ব্যাট হাতেও দেখাচ্ছেন দাপট।

ধৈর্যের মূর্ত প্রতীক হয়ে অ্যান্টিগার ২২ গজে লড়েছেন স্বাগতিক দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। লিড বড় করার মিশনে রয়েছেন। অভিজ্ঞ এ ডানহাতি ওপেনার ১৪৯ বল খেলে অপরাজিত আছেন ৪২ রানে। মেরেছেন চারটি বাউন্ডারি।

এনক্রুমাহ বোনের ৪২ বল খেলে ১২ রানে অপরাজিত আছেন। তার ব্যাট থেকে চার এসেছে একটি। ৪৮ ওভার ব্যাট করে গড়ে ২ রান করে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

৩২.৫ ওভারে গুটিয়ে যাওয়া বাংলাদশেকে প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয় ২৬ ওভারের বেশি। দলীয় ফিফটির আগে মোস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেলকে আউট করে এনে দেন প্রথম সাফল্য।

দলীয় ৭২ রানে রেইমন রেইফারকে দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে দুর্দান্ত ক্যাচ বানান ইবাদত হোসেন। ২৬ বলে ১১ রান করে ফেরেন এ ব্যাটার। দিনের বাকি সময়টা নিরাপদেই পার করেছেন ব্রেথওয়েট ও বোনের।

Reneta

১০৩ রানে অলআউট বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সবশেষ সিরিজেই এমনটা দেখা গিয়েছিল। যেখানে ৬ ব্যাটার আউট হয়েছিলেন শুন্য রানে। তারই ধারাবাহিকতা ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে।

অ্যান্টিগায় রোদের তেজ বাড়ার আগেই অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের ইনিংস শেষ হয়ে লাঞ্চ বিরতির পর। মাত্র ৩২.৫ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ।

লাঞ্চ বিরতির পর আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন শুধু সাকিব আল হাসান। অধিনায়কের একার লড়াই থামে ফিফটি তোলার পর। ৫১ রানে আউট হন নবম ব্যাটার হিসেবে। আলঝারি জোসেফের ওই ওভারেই খালেদ আহমেদ শুন্য রানে ফিরলে ইনিংস শেষ হয়।

তামিম ইকবাল একপ্রান্ত আগলে রেখেছিলেন কিছুক্ষণ। শুরুর তিন ব্যাটারের (জয়, শান্ত, মুমিনুল) শুণ্যের পরও বাংলাদেশ আশা দেখছিল এই অভিজ্ঞ ওপেনারকে ঘিরে। তামিমের বিদায়ের পর টপাটপ আরও কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ।

আলঝারি জোসেফ ও জেইডেন সেলেস নেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট নেন কেমার রোচ ও কাইল মায়ার্স।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্টিগাপ্রথম টেস্টলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT