চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম টেস্টে মোস্তাফিজ না থাকার কারণ…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিটনেস সীমাবদ্ধতার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্ট টেস্টের দলে নেই মোস্তাফিজুর রহমান। এমনটাই জানিয়েছেন, কোচ স্টিভ রোডস। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্ট ও বাড়তি চাপের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেয়াটাকে ভালো মনে হয়েছে বলেও জানান কোচ ও টিম ম্যানেজমেন্ট।

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয়দিন শেষেই মোস্তাফিজের অনুপস্থিতি বড় হয়ে দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৬৬ ওভার বল করে দলের তিন অনভিজ্ঞ পেসার উইকেটশূন্য।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২ টেস্টে খেলেছেন মোস্তাফিজ। আর এই টেস্টে খেলা তিন পেসার মিলে খেলেছেন পাঁচ টেস্ট। আবু জায়েদ রাহী তার চতুর্থ টেস্টে খেলেছেন। খালেদ আহমেদ খেলছেন দ্বিতীয় টেস্ট। আর হ্যামিল্টনেই অভিষেক হয়েছে ইবাদত হোসেনের।

কোচ রোডস জানিয়েছেন, ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলবেন মোস্তাফিজ। প্রবল বাতাসের জন্য পরিচিত রিজার্ভ বেসিনে ফিজ বাড়তি সুবিধান এনে দিতে পারবেন বলেই আশা কোচের।

রোডস বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচে বল করাটা তার (মোস্তাফিজ) জন্য আসলেই কঠিন।
টেস্ট ম্যাচে তাকে মানসিকভাবে চাঙা রাখতে হয়। পরের ম্যাচে তার ফেরার সব সুযোগই আছে। এখান থেকেই আপনারা বুঝতে পারছেন পরের টেস্টে ও খেলতে যাচ্ছে।’’

মোস্তাফিজের জন্য যদি টানা ম্যাচ খেলা কঠিন হয়, তাহলে চলতি টেস্ট খেলেই তাকে বিশ্রাম দিতে পারত টিম ম্যানেজমেন্ট। এর ব্যাখ্যায় রোডস বলছেন, ‘ওয়েলিংটনে প্রচুর বাতাসের মুখোমুখি হতে হবে। সে কারণে ওখানে তাকে খেলাতে চেয়েছি। বাতাসে সে আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে তার অনেক দায়িত্ব বলেই এ ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। ’

Reneta

কিন্তু প্রথম দিন শেষ বেলায় আর দ্বিতীয় দিন পেসাররা যেভাবে বল করেছে তাতে তাদের অভিজ্ঞতার অভাবটা কি আরও বেশি টের পাওয়া যাচ্ছে না? রোডস অবশ্য পেসারদের, বিশেষ করে অভিষিক্ত এবাদতকে কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন না। শুধু বলছেন, শারীরিক ও মানসিকভাবে আরো বেশি পোক্ত হতে হবে তাদের।

কোচের ভাষায়, ‘এবাদতের মতো কাউকে সমালোচনা করাটা একটু বেশিই কঠিন। সে দারুণ উৎসাহ দেখিয়েছে, এখন একটু বেশি অভিজ্ঞতা দরকার তাদের। কালকের (শনিবার) জন্য তাদের দ্রুত সেরে উঠতে হবে। এসব জায়গায় উন্নতির বেশ কিছু সুযোগ আছে। লম্বা সময় ধরে লাইন ও লেংথ ধরে রাখারও ব্যাপার আছে। উইকেটের জায়গা মতো একটা বড় সময় আপনাকে বল করে যেতে পারে। খালেদ, এবাদত, রাহীর জন্য এখানে শেখার অনেক কিছু আছে।’

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫১ রান তুলেছে নিউজিল্যান্ড। ৬ উইকেট হাতে রেখে সফরকারীদের চেয়ে ২১৭ রানে এগিয়ে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT