চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম টেস্টে থাকবেন ম্যাকেঞ্জি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে এক বছর পার করেছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। ওয়ানডে, টি-টুয়েন্টিতে তার কাজে খুশি হয়ে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। টেস্টেও তাকে কোচ হিসেবে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও প্রস্তাবে পুরোপুরি সাড়া দেননি প্রোটিয়া সাবেক ক্রিকেটার। তবে ভারত সফরে প্রথম টেস্টে থাকবেন দলের সঙ্গেই।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ভারত সফর  শুরু হবে বাংলাদেশের। পরে ইনদোর ও কলকাতায় হবে দুটি টেস্ট ম্যাচ। টি-টুয়েন্টি শেষে প্রথম টেস্ট পর্যন্ত দলের সঙ্গে থাকতে রাজী হয়েছেন ম্যাকেঞ্জি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এ ব্যাপারে জানান, ‘ম্যাকেঞ্জি সিরিজের আগেই আসবে। প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ আলোচনা করছি যে, একই কোচ যদি লাল এবং সাদা বল দুটোতেই থাকে সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে আলোচনা করবো। ওর সঙ্গে চুক্তি শুধু টি-টুয়েন্টি এবং ওয়ানডেতে, টেস্টে ওর সঙ্গে চুক্তি নেই আমাদের। তবে আমরা চেষ্টা করছি। এখনও ফাইনাল হয়নি।’

গত বছরের জুলাইয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি অর্থাৎ সাদা বলের ক্রিকেটের জন্য কোচ হিসেবে বিসিবির সঙ্গে খণ্ডকালীন চুক্তি হয় ম্যাকেঞ্জির। এই সময়ে দারুণ কাজ করে ব্যাটসম্যানদের পছন্দের একজন হয়ে উঠেছেন তিনি। যে কারণে বিসিবি তাকে সাদা বলের পাশাপাশি লাল বলেও পুরো সময়ের জন্য চায়।

খেলোয়াড়ি জীবন শেষে খুব বেশিদিন হয়নি কোচিংয়ে জড়িয়েছেন ম্যাকেঞ্জি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পান। গত বছর বাংলাদেশের সাউথ আফ্রিকা সফরের সময়ও ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ।

ট্যাগ: বিসিবিম্যাকেঞ্জিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত সফরের ক্যাম্প শুরুর আগেই আসছেন ভেট্টরি

পরবর্তী

পুলিশের ওপর হামলা: জেনেভা ক্যাম্পবাসী ৭ জন আটক

পরবর্তী

পুলিশের ওপর হামলা: জেনেভা ক্যাম্পবাসী ৭ জন আটক

বিবাহবহির্ভূত পর্যটক নারী-পুরুষ থাকতে পারবে সৌদি হোটেলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT