চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম গানেই বাজিমাৎ, অনিমেষ বললেন ‘জীবনের বড় প্রাপ্তি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
অনিমেষের সঙ্গীত পরিবেশনা ও গানের দৃশ্য, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো বাংলায় কোকা-কোলা আয়োজিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কোক স্টুডিও’। সম্প্রতি এর উদ্বোধন ঘোষণার পর থেকেই গানের প্রতীক্ষায় ছিলেন শ্রোতা দর্শক। অবশেষে সেই এল সেই মাহেন্দ্রক্ষণ!

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় প্রকাশ পেয়েছে ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম গান। ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে তাদের আয়োজনে প্রথম গান ‘নাসেক নাসেক’।

হাজং সম্প্রদায়ের ভাষার গান ‘নাসেক নাসেক’ এবং বাংলা লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটির ফিউশন করা হয়েছে। গানটির হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রায় এবং ‘দোল দোল দুলুনি’ অংশটুকু গেয়েছেন পান্থ কানাই।

Banglabid

গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই রীতিমত ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু গানের মানুষ নয়, ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম নিবেদনটি নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় সাধারণ শ্রোতাদর্শকদেরও। সবাই বলছেন, ‘নাসেক নাসেক’ দিয়ে বাংলায় দারুণ শুরুর ইঙ্গিত দিলো কোক স্টুডিও।

গানটির জন্য তুমুল প্রশংসা পাচ্ছেন শিল্পী অনিমেষ রায় ও পান্থ কানাই সহ আয়োজকরা। অনিমেষ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে লিখেছেন, ‘আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো আজ!’

তিনি বলেন, ‘এমন একটা প্লাটফর্মে আমার হাজং জাতিকে তুলে ধরতে পেরেছি, এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’ এরজন্য অনিমেষ সাধারণ শ্রোতা-দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Reneta

অর্ণব ও অদিতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনিমেষ আরো বলেন,‘আমার এ পথচলায় যে কজন মানুষ সত্যি দূত হয়ে আমার জীবনে এসেছেন তাঁরা হলেন শায়ান চৌধুরী অর্ণব এবং অদিত রহমান দাদা। আপনাদের সম্পর্কে বলে শেষ করতে পারবো না হয়তো।’

‘কোক স্টুডিও বাংলা’ ইউটিউব চ্যানেলে ‘নাসেক নাসেক’ গানটির বিবরণে লেখা হয়েছে, অনিমেষ রায় তার নিজের হাজং ভাষায় ‘নাসেক নাসেক’ গানটির কথা লিখেছেন। এই গানটির মাধ্যমে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মাসে গর্বের সঙ্গে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করছি।

অন্যদিকে জনপ্রিয় লোকসংগীত ‘দোল দোল দুলুনি’র মূল গীতিকার আবদুল লতিফের কথাও তুলে ধরা হয় বিবরণে।

প্রচলিত একাধিক সংগীত প্রভাবের সংমিশ্রণ ঘটায় কোক স্টুডিও। প্রথমবারের মতো অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী বাংলা গানের রূপ ভিন্ন আঙ্গিকে তুলে ধরছে। বিভিন্ন ঘরানার শিল্পীদের একত্র করে এই আয়োজনে নতুন আঙ্গিকে গান প্রকাশ করবে বলে জানান আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ রায়অর্ণবঋতুরাজকণাকোক স্টুডিও বাংলাগাননন্দিতাপান্থ কানাইবগা তালেববাপ্পা মজুমদারমমতাজমাশামিজানরুবায়াতলিড বিনোদনশেখ ইশতিয়াকসামিনা চৌধুরীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়, আহত অনেক

পরবর্তী

পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আকর্ষনীয় পতঙ্গ

পরবর্তী
সুন্দর পাপীচের পাখা ও চোখের দাগ সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আকর্ষনীয় পতঙ্গ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT