চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩৩২

ইলিয়াস কমল ইলিয়াস কমল
১:১৮ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

খুলনায় সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

প্রথম দিনের শেষ বলে মুমিনুলের আউটের পর চার উইকেটে ২৩৬ রান নিয়ে খেলতে নেমে খেলতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিনে সাত রান যোগ করতেই জুলফিকার বাবর এর দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রানের জুটি গড়ে বড় স্কোরের আশা জাগিয়েছিলেন অভিষিক্ত সৌম্য সরকার। তবে খুব বড় হয় নি সৌম্য’র প্রথম টেস্ট ইনিংসটি। মোহাম্মদ হাফিজের বলে কট বিহাইন্ড হয়ে ৩৩ রানে আউট হন সৌম্য। ২ রান পরই ফিরে যান মুশফিকুর রহিমও। তাইজুল ইসলামও একই পথে হাটেন ১ রান করেই। ১৫ বলে ১০ করে আউট হয়েছেন নাইটওয়াচ ম্যান মোহাম্মদ শহীদ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের এই স্কোরকেও যথেষ্ঠ বলে দাবি করেছেন ইনিংসের সর্বোচ্চ স্কোরার মুমিনুল হক। গতকাল দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, আমার তো মনে হয় তিনশ রান হলেই যথেষ্ঠ। উইকেট বিবেচনায় মনে হয়েছে। আমাদের বোলিং আগের চেয়ে অনেক ভালো। আমরা যদি সঠিক লাইন ও লেন্থ রেখে সুন্দরভাবে বল করতে পারি তাহলে তিনশ রানই যথেষ্ঠ হবে। এই উইকেটে স্টাম্প টু স্টাম্প বল করলে অবশ্যই আউট হবে।

উল্লেখ্য বাংলাদেশের পেস বোলিং এ সবচে অভিজ্ঞ বোলার রুবেল হোসেন। অপর প্রান্তে বোলিং করবেন অভিষিক্ত মোহাম্মদ শহীদ। তবে পাকিস্তানকে অলআউট করতে হলে মূল দায়িত্ব নিতে হবে স্পিনারদেরই। কারণ, বাংলাদেশের ইনিংসের ১০ উইকেট থেকে ৭টি উইকেটই পেয়েছে স্পিনাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথম টেস্টবাংলাদেশ-পাকিস্তান টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT