অন্যান্য খেলা

‘প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেরা হবো ভাবতেও পারিনি’

বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের ছবি, জার্সিতে নম্বর ২২ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি জার্সি পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার বিপক্ষে নামার আগে নিয়মিত গোলরক্ষক আবু নিপ্পনের ভারত ম্যাচে করা ‘শিশুতোষ’ সব ভুল নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তিকে। নিপ্পনকে বাইরে রেখে তিনি জায়গা করে দেন বিপ্লব কুজুকে। ফল মিলেছে হাতেনাতেই।

প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে নেমেই বাজিমাত করেছেন বিপ্লব। বাংলাদেশ জয় পায়নি। কিন্তু দারুণ খেলেছে। দলের মতো স্বাগতিক গোলরক্ষক নিজেও উজ্জ্বল দিন কাটিয়েছেন। আবাহনীতে খেলা গোলরক্ষক কোচের আস্থার প্রতিদান দিয়ে হয়েছেন ম্যাচসেরা। বাংলাদেশ ৩-২ গোলে হারলেও ম্যাচের সেরার বেছে নিতে ভাবতে হয়নি।

মাঠের উজ্জ্বলতা ঠিকরে পড়ল সংবাদ সম্মেলন কক্ষেও। দিনের নায়ক বিপ্লবকে নিয়ে সবার আগ্রহটা ছিল দেখার মতো। বিপ্লবও মেটালেন সবার জিজ্ঞাসু পিপাসা। খুলে দিলেন মনের দুয়ার।

‘আগের ম্যাচে বাজেভাবে হারার পর কোচ আমাদের অনেক সাহস জুগিয়েছেন এই ম্যাচের জন্য। আমরাও চেষ্টা করেছি ময়দানে তার পরিকল্পনা মতো খেলতে। কোরিয়া ম্যাচের অনেক ভিডিও দেখেছি, তারা কীভাবে আক্রমণে যায়, নিচে নামে সেটা আমরা বুঝেছি। শেষ কথা হল, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলায় আমরা ভালো খেলতে পেরেছি।’

‘এটা আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আমি সাধ্যমতো খেলার চেষ্টা করেছি। প্রথম ম্যাচে আমি সেরা খেলোয়াড় হবো ভাবতেও পারিনি।’

সমতায় থাকা অবস্থায় কোচ কী নির্দেশনা দিয়েছিলেন? বিপ্লব বলেন, ‘কোচ বলেছেন আক্রমণেও উঠতে হবে, নিচে নেমে রক্ষণভাগ ভালোভাবে সামলাতে হবে। এটা মেনেই খেলেছি। শেষ দুটি গোল হয়ে গেছে।’

বিষয়:আবাহনী গোবিনাথ কৃষ্ণমূর্তি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় হকি দল বিপ্লব সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…