চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার শর্টফিল্মে আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

অভিনেতা-নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন আফজাল হোসেন। মঞ্চ, নাটক, চলচ্চিত্র সব মাধ্যমের অভিনেতা হিসেবে তিনি সফল। পাশাপাশি নাটক বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তিনি আলোচিত। ৪৬ বছরের বর্ণিল ক্যারিয়ারে এই প্রথম অন্যরকম একটি কাজ করলেন আফজাল হোসেন। তিনি জানান, প্রথমবার শর্টফিল্মে অভিনয় করছেন।

অভিনয়ে আগের মতো নিয়মিত নন আফজাল হোসেন। সর্বশেষ জি ফাইভে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। এবার আফজাল হোসেন শর্টফিল্ম ‘মর্নিং কফি’তে অভিনয় করলেন।

আফজাল হোসেল ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। পরিচালনা করেছেন বাসার জার্জিস। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ৯টি শর্টফিল্ম নির্মিত হয়েছে। সেগুলোর মধ্যে আমি দুটি বানিয়েছি। তারই একটি ‘গুডমর্নিং কফি’। আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে বানানো হয়েছে। এটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর প্রজন্ম ওয়েব নামে একটি ফেসবুক পেজে।

পরিচালক বাসার জার্জিস, মম ও আফজাল হোসেন

আফজাল হোসেন জানান, তিনি কম কাজ করেন। কাজের ক্ষেত্র আর বাসা ছাড়া সঙ্গত কারণে কোথাও যাই না। তাই এ প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ কম। সোশ্যালাইজিংও খুব একটা করেন না। তাছাড়া সহজেই কেউ ভাবেন না তাকে নিয়ে কাজ করবে। কিন্তু পরিচালক বাসার জার্জিস ভেবেছে। তার কনটেন্টটা আমার কাছে আলাদা লেগেছে।

আফজাল হোসেন মনে করেন, যে কোনো অভিনেতার ভেতরে সবসময় ভিন্ন ভিন্ন ধাঁচের চরিত্র করার আকাঙ্ক্ষা থাকে।

তিনি বলেন, কিছুদিন আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’-এ অভিনয় করে নিজের মধ্যেও আনন্দ হয়েছিল। ওরকম একটা চরিত্র উপভোগ করার সময় নতুন একটা ছেলে (বাসার জার্জিস) আলাদা চরিত্রের প্রস্তাব করে। শুনে ভালো লেগেছে দুই কারণে। এক হচ্ছে আলাদা চরিত্র, অন্যটি নতুন প্রজন্মের সঙ্গে কাজ। তাদের ধ্যানধারণার সঙ্গে পরিচিত হওয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনলিড বিনোদনশর্টফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

বিদ্যুৎ খাতের সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স সালমানের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT