এই প্রথম লোক সঙ্গীত গাইলেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের শেষ ১৩ প্রতিযোগীর রেজাল্ট রাউন্ড মঞ্চে বিচারকদের নিয়ে আয়োজিত গানের পর্বে তিনি পরিবেশন করলেন, ‘মনের আশায় পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত… দয়াল হয়ে দিসনা আঘাত বলছে আমির পাগল রায়’।
এসময় উপস্থিত ছিলেন, আরেক প্রধান বিচারক আইয়ুব বাচ্চু, মেন্টর ফুয়াদ নাসের বাবু ,বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ।
তার গানের পর পরই লোক সঙ্গীত পরিবেশন করেন অন্যান্য সকল বিচারক বৃন্দ। এছাড়াও লোক সঙ্গীত পরিবেশন করেন দরবেশ ফকির নহির শাহ ও অন্যান্য শিল্পী বৃন্দ।
১৩ জন থেকে নির্বাচিত হওয়া সেরা ৭ প্রতিযোগীর মন মাতানো এই পর্বটি প্রচারিত হবে সোমবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩.২০ মিনিটে।








