চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ফাইনালে ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এর আগে দলটি ১৯৯৮ সালে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ত্রিপিয়ার গোলে ইংল্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেরিসিচ। জয়সূচক গোলটি করেন মারিও মানজুকিচ।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ের খেলার প্রথম ১৫ মিনিটেও গোল আসেনি। মানজুকিচ গোল করেন ১০৯তম মিনিটে। ক্রোয়েশিয়ার প্রথম গোলদাতা পেরিসিচ বক্সের ভেতর তাকে বল দিলে রিসিভের অপেক্ষা না করেই বল জালে প্লেস করেন।

তিন মিনিটের সময় ক্রোয়েশিয়ার বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। ডেলে আলী বল নিয়ে ঢুকতে গেলে তাকে ফাউল করা হয়। শট নিতে আসেন কাইরান ত্রিপিয়ার। ডান পায়ের শটে সরাসরি বল জালে জড়িয়ে দেন।

ত্রিপিয়ার যে জায়গা থেকে কিক নেন, এই সব জায়গায় কিক নিতে দক্ষ ছিলেন ডেভিড বেকহ্যাম। ত্রিপিয়ারের এই গোল আরেকটি জায়গায় বেকহ্যামের সঙ্গে সম্পর্কিত। ২০০৬ সালে ইকুয়েডরের বিপক্ষে সরাসরি ফ্রি-কিক থেকে গোলে করেছিলেন বেকহ্যাম। তারপর বিশ্বকাপে এই প্রথম কোনো ইংলিশ খেলোয়াড় ফ্রি-কিক থেকে সরাসরি গোল করলেন।

Reneta

এক গোল দেয়ার পর দুইবার অফসাইডের কারণে হ্যারি কেনের দুটি সুযোগ নষ্ট হয়।

৩১তম মিনিটে ক্রোয়েশিয়ার একটি সুযোগ মাটি করে দেন ইংলিশ গোলরক্ষক। ডান উইং থেকে বল নিয়ে ঢুকে গোলে জোরালো শট নেন অ্যান্টি রেবিচ। পিকফোর্ড সেটি ধরে ফেলেন।

দুই মিনিট বাদে ক্রোয়েশিয়ার আরেকটি সুযোগ নষ্ট হয়। ইভান পেরিসিচ দ্বিতীয় পোস্টে বিপজ্জনক ক্রস পাঠান। আগুয়ান রেবিচ আরেকটু আগে বলে যেতে পারলেই গোল হয়ে যায়। তার আগে ইয়ং কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড অনুমিতভাবে সতর্ক ফুটবল খেলতে থাকে। রক্ষণে শক্তি বাড়িয়ে কাউন্টার অ্যাটাকে নজর দেয় দলটি। অন্যদিকে ক্রোয়েশিয়া ছোট ছোট পাসে খেলা গড়তে থাকে।

৬৫তম মিনিটে বক্সের ভেতর থেকে ক্রোয়েশিয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। পেরিসিচের জোরালো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের শরীরে লেগে ফিরে আসে।

৬৮তম মিনিটে ওই পেরিসিচ ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। ডানদিক থেকে সিমে ভরসাল্জকো দারুণ একটি ক্রস পাঠান। গোললাইন থেকে কয়েক হাত দূরে ছিলেন পেরিসিচ। তার সামনে থেকে ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার হেড করতে গেলে আগেই পা উঠিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। দুই মিনিট বাদে পেরিসিচের আরেকটি শট বারে লেগে ফিরে আসে।

৭৭তম ইংল্যান্ডের লিঙ্গার্ড একটি সুযোগ হাতছাড়া করেন। ডানদিক থেকে বক্সের ভেতর তাকে বল দেন হ্যারি কেন। লিঙ্গার্ড দ্বিতীয় পোস্টে বল প্লেস করতে গিয়ে বাইরে মারেন।  শেষদিকে মানজুকিচের ওই গোলের পর আর ফেরা হয়নি তাদের।

১৯৯০ সালের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছায় ইংল্যান্ড। সেবার সেমি-ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-ক্রোয়েশিয়াবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT