চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার জেএসসিতে অংশ নিচ্ছে প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৭:৩৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

৪শ’ ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবারই প্রথম জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-জেএসসিতে অংশ নিচ্ছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত।

পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত করা হচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ নেই এমন ৪শ’ ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সালে চালু করা হয় ৬ষ্ঠ শ্রেণী। ওই শিক্ষার্থীরাই এবার অংশ নিচ্ছে ১ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায়।

সারাদেশে মোট ৬শ’ ৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম চালু আছে। তাদেরই একটি মেহেরপুর জেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার বলেন, সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণী চালু করা না হলে ৭০ ভাগ শিক্ষার্থীর লেখাপড়া ৫ম শ্রেণীতেই থেমে যেতো। দুইবছর বিরতি দিয়ে স্কুলে আসছে এমন শিক্ষার্থীও আমাদের এখানে আছে। তারা আবারও শিক্ষার দিকে ঝুঁকছে এটা দেখেই আমাদের ভালো লাগছে।

জেএসসি পরীক্ষার্থীরা বলছে, অষ্টম শ্রেণীতে উন্নীত সরকারি বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ না পেলে মাঝপথেই থেমে যেতো তাদের শিক্ষা জীবন। ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনিয়র স্কুল সার্টিফিকেটজেএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT