চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার করোনার থাবা বলিউডে, আক্রান্ত কনিকা কাপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
বিনোদন
A A

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন টম হ্যাংকস, এলবা, ওলগা কিংবা এরকম আরো কয়েকজন বিখ্যাত হলিউড অভিনেতা। হলিউডের গণ্ডি ছাড়িয়ে প্রথমবারের মতো এবার করোনার ছোবল বলিউডে।

করোনায় আক্রান্ত হয়েছেন ‘বেবি ডল’ খ্যাত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কনিকা কাপুর। করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে নিজেই টুইট করে জানিয়েছেন এই গায়িকা।

দিন কয়েক আগেই যুক্তরাজ্য থেকে ভারতে ফেরেন কনিকা। সেখান থেকে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাননি তুমুল জনপ্রিয় এই শিল্পী। তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশ যাওয়ার বিষয়টি পুরোপুরি গোপন করেছেন কনিকা।

Banglabid

১০ দিন আগে ভারতে ফিরলেও মাত্র দিন তিনেক আগে তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ডাক্তারের পরামর্শ মতো করোনা ভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। বর্তমানে তার পুরো পরিবার কোয়ারান্টিনে আছেন।

টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমানে কনিকা লখনৌতে অবস্থান করছেন। সেখানে জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

বিদেশ সফরের তথ্য গোপন করার পাশপাশি আরো একটি অপরাধ করেছেন। আর সেটা হলো, বিদেশ থেকে ফিরে এই গায়িকা ১৫ মার্চ একটি তারকা খচিত পার্টিতেও যোগ দিয়েছিলেন! যেখানে ছিলেন রাজনৈতিক, তারকা অভিনেতা, শিল্পীরা।

Reneta

গানের জগতে দশক সেরা শিল্পী কনিকা কাপুরের আগমন ২০১২ সালে। তার প্রথম গান জুগনি জি। যা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে নেয়। ২০১৪ সালে তিনি ‘রাগিনি এমএমএস ২’ চলচ্চিত্রের ‘বেবি ডল’ গানের মাধ্যমে বলিউডে কষ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। যা প্রকাশের পর রাতারাতি সব শ্রেণির শ্রোতা দর্শকদের মধ্যে তাকে পরিচিত করে তুলে। গানটি টপচার্টের শীর্ষস্থান দখল করে নেয়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই তারকা শিল্পীর। একে একে তার কণ্ঠে জনপ্রিয়তা পায় কামলি, চিটিয়া কালাইয়া এবং সুপার গার্ল ফরম চায়নার মতো গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনিকা কাপুরকরোনা ভাইরাসটম হ্যাংকসবলিউডবেবি ডললিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: দিনাজপুরে পৌর চেয়ারম্যানসহ ৫০ জন কোয়ারেন্টাইনে

পরবর্তী

করোনা: বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানালো এফবিসিসিআই

পরবর্তী

করোনা: বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানালো এফবিসিসিআই

করোনা: মসজিদে নামাজ স্থগিত করে সৌদির সর্বোচ্চ আলেমদের ফতোয়া

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT