চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো কমলা জার্সিতে বিশ্বকাপ খেলবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সঙ্গে করে আনলেও ভারতের অ্যাওয়ে জার্সির রঙ কেমন তা নিয়ে ছিল কিছুটা ধোঁয়াশা। আর সঙ্গে আনলেও সেই জার্সি আদৌ পরা হবে কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। অবশেষে মিলেছে প্রশ্নের উত্তর। ৩০ জুন বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলিরা!

সেদিন ভারতের জার্সির রঙ থাকবে কমলা। ম্যাচের দুই দলের রঙই নীল হওয়ায় এক দলকে অ্যাওয়ে জার্সি পরতেই হতো। স্বাগতিক হওয়ায় ইংল্যান্ডকে তাই সে ঝামেলায় যেতে হচ্ছে না। ভারতকের ভাগ্যে পড়েছে অ্যাওয়ে জার্সিরে মামলা।

কমলা হলেও নিজেদের ঐতিহ্য নীল রঙকে ছাড়ছে না ভারত। জার্সির কিছু অংশে থাকবে নীলের ছোঁয়াও।

এই বিশ্বকাপে রাউন্ড-রবিন লিগে হওয়ায় প্রতিটি দলই একে অপরের বিপক্ষে খেলবে। তাই আইসিসি এবার নিয়ম করে দিয়েছিল- মূল জার্সির সঙ্গে প্রত্যেক দলকে আনতে হবে অ্যাওয়ে জার্সি। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের জার্সির রঙ অন্যদের থেকে আলাদা হওয়ায় তাদের বাড়তি জার্সি নিতে হয়নি। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা সঙ্গে করে নিয়ে অ্যাওয়ে জার্সি আছে। তালিকায় ভারতের নাম থাকলেও এতদিন জানা যায়নি তাদের অ্যাওয়ে জার্সির রঙ।

ইংল্যান্ড বাদে কারা পরবে ‘হোম’ আর কাদের ভাগ্যে পরবে ‘অ্যাওয়ে’ জার্সি সেটা পরিষ্কার করেনি আইসিসি। যেমন বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকা ম্যাচেও এ নিয়ে ছিল কিছুটা ধোঁয়াশা। সেদিন ‘হোম’ লিস্টেট হয়েও প্রোটিয়ারা পরেছিল তাদের হলুদ রঙের অ্যাওয়ে জার্সি। আর বাংলাদেশ ‘অতিথি’ হয়েও ঠিকই খেলেছে ঐতিহ্যবাহী লাল-সবুজ জার্সিতে!

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত ক্রিকেট দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোন ব্যবহারে শিং গজাচ্ছে তরুণদের মাথায়!

পরবর্তী

রাজধানীতে অবৈধ ভবন ভেঙে ফেলার সময় কি আসেনি?

পরবর্তী

রাজধানীতে অবৈধ ভবন ভেঙে ফেলার সময় কি আসেনি?

আড়াই হাজার প্রেক্ষাগৃহে শহীদ কাপুরের 'কবীর সিং'

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT