চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমপর্বে যা কিছু আলোচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রোমাঞ্চ আর উন্মাদনা ছড়িয়ে শেষ রাশিয়া বিশ্বকাপের প্রথমপর্ব। ৩২ দলের ১৬টি বাড়ির পথ ধরেছে। বাকিরা খেলবে নক আউটে। ১৫ দিনের গায়ে জ্বর আনা উত্তাপের লড়াইয়ে ৪৮টি ম্যাচ কী পরিসংখ্যান-রেকর্ড আর আলোচিত রেখে গেল দেখে নেয়া যাক-

খেরোখাতা-
গ্রুপপর্বে সর্বোচ্চ পয়েন্ট- ৯। উরুগুয়ে, বেলজিয়াম, ক্রোয়েশিয়া।

সর্বোচ্চ গোলদাতা– হ্যারি কেন (ইংল্যান্ড), গোল সংখ্যা ৫। ৪টি করে গোল আছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও বেলজিয়ামের রোমেলু লুকাকুর।

মোট গোল– ১২২টি।

ম্যাচপ্রতি গোল– ২.৫টি।

সবচেয়ে বেশি গোল দিয়েছে– বেলজিয়াম, ৯টি।

Reneta

সবচেয়ে কম গোল দিয়েছে– পানামা, ১টি।

সবচেয়ে বেশি গোল হজম করা দল- পানামা, ১১টি।

সবচেয়ে কম গোল হজম করা দল- উরুগুয়ে কোনো গোল খায়নি।

গোলমুখে সবচেয়ে বেশি আক্রমণ- নেইমারের (ব্রাজিল), ১৭বার।

সবচেয়ে বেশি আক্রমণ– জার্মানির, ২৫২ বার।

কোনো এক ম্যাচে সর্বোচ্চ গোল- ৭টি। বেলজিয়াম-তিউনিসিয়া।

কোনো এক ম্যাচে সর্বোচ্চসংখ্যক আক্রমণ– ৩১, বেলজিয়াম-তিউনিসিয়া।

সবচেয়ে বেশি দৌড়েছেন– ক্রিস্টিয়ান এরিকসেন। ডেনমার্ক মিডফিল্ডার গ্রুপপর্বে গড়ে ১২ কিলোমিটার করে মোট ৩৬ কিলোমিটার দৌড়েছেন।

মোট পাসের সংখ্যা– ৩৬,৩৪৯টি। ম্যাচ প্রতি যা ৭৫৭টি।

সবচেয়ে বেশি পাস- স্পেনের ২,০৮৯টি।

সবচেয়ে বেশি সফল পাস দিয়েছেন- টনি ক্রুস, ৩১০টি।

সবচেয়ে পাস দেখেছে– পর্তুগাল-স্পেন ম্যাচ, ৯৯৭টি।

রক্ষণে সবচেয়ে সফল দল– ইরান। মোট ১৪৯টি ট্যাকল ও সেভ করেছে।

সবচেয়ে বেশি গোল ফিরিয়েছেন– মেক্সিকান গোলরক্ষক গির্লেমো ওচোয়া, ১৭টি।

মোট হলুদ কার্ড– ১৫৮টি। ম্যাচ প্রতি যা ৩.৪টি।

মোট লাল কার্ড– ৩টি। গড়ে ০.০৬টি।

সবচেয়ে কার্ড দেখা দল- পানামা, ১১টি। তাদের করা ফাউলের সংখ্যা ৪৯টি।

সবচেয়ে কম কার্ড দেখা দল– স্পেন, মাত্র ১টি।

যা রেকর্ড-
আত্মঘাতী গোলের রেকর্ড- ৯ বার।

পেনাল্টির রেকর্ড- ২৪টি। যার ৬টিতে স্পটকিকে গোল আসেনি।

বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়- এসাম এল-হাদারি। মিশর, ৪৫ বছর ১৬১ দিনে বিশ্বকাপে নামেন।

আন্তর্জাতিক ম্যাচে ইউরোপিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোল- ৮৫টি, ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক- ক্রিস্টিয়ানো রোনালদো, ৩৩ বছর বয়সে!

বিশ্বকাপে টানা গোলের ম্যাচ- প্রথম ৩৬ ম্যাচের প্রতিটিতে গোল হয়েছে।

আরও যা-
বিশ্বকাপ ইতিহাসের ২৫০০তম গোলটি হয়ে গেছে।

বিশ্বকাপ ইতিহাসে আত্মঘাতী গোল ৫০ ছুঁয়েছে।

হয়েছে বিশ্বকাপের ৫১তম হ্যাটট্রিক- ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল, বিপক্ষে স্পেন।

গ্রুপপর্ব পদ্ধতি আসার পর জার্মানি প্রথমবার প্রথম রাউন্ডেই বাদ পড়েছে। ৮০ বছর আগে তারা যেবার শুরুতেই ছিটকে যায়, তখন ১৬ দলের বিশ্বকাপ শুরুতেই ছিল নক আউটের।

জাপান ইতিহাসের প্রথম দল হিসেবে ফেয়ার প্লের পয়েন্টে নক আউটে উঠেছে। আর সেনেগাল প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT