চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাশার চেয়ে বেশি আয় ‘জোকার’র, সিক্যুয়েল করবেন না ফনিক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

জোকার মুক্তির আগে দুটি সম্ভাবনা ছিল। ছবিটি দর্শক গ্রহণ করবে এবং ভালো ব্যবসা করবে বক্স অফিসে, অথবা দর্শক পছন্দই করবে না এধরনের ছবি। কিন্তু এতটাও প্রত্যাশা করেননি বক্স অফিস এনালিস্টরা, যতটা ব্যবসা করছে ‘জোকার।’ ৯০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে এক বিলিয়ন ডলার আয়ের পথে ছুটছে ছবিটি।

৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে টোড ফিলিপস পরিচালিত ‘জোকার।’ জোয়াকুইন ফনিক্স অভিনীত এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। মুক্তির এক মাস হয়ে গিয়েছে প্রায়, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে ছবিটি। এমনকি ‘জোকার’ এর কারণে ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’-এর ব্যবসাতেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

‘জোকার’ ছবিতে ফনিক্স এর অভিনয় শিহরন জাগাচ্ছে দর্শকদের। প্রথমে বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ছবিটির আয় ৭৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এরপর ধারণা করা হয়েছে ৯০০ মিলিয়নে গিয়ে থেমে যাবে ছবির ব্যবসা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে এক বিলিয়ন ডলার আয়ের পথে এগিয়ে চলেছে ছবিটি। আর কোনো অনুমানে না গিয়ে এই লম্বা দৌড়ের ঘোড়া কোথায় গিয়ে থামে, সেটা দেখার অপেক্ষায় আছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।

ছবি ব্যবসা সফল, ফনিক্স এর অভিনয় প্রশংসিত। কিন্তু সিক্যুয়েলের অপেক্ষা করে লাভ নেই, এমনটাই জানিয়েছেন ফনিক্স। টোড ফিলিপস সিক্যুয়েলের প্রসঙ্গ তুললেও ফনিক্স জানিয়ে দিয়েছেন আর্থার ফ্লেক চরিত্রে তাকে আর দেখা যাবে না। এক চরিত্র দুইবার করার পক্ষে নন তিনি।

জোকার সিনেমা মূলত আর্থার ফ্লেক নামের একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির গল্প। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ব্যর্থ কমেডিয়ান শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায়। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে।

সিনে-সমালোচকরা ‘জোকার’ ছবিটি দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। রোটেন টম্যাটো ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ: জোকারজোয়াকুইন ফনিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০ কার্যদিবসে ওসি মোয়াজ্জেমের বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

‘এনকাউন্টার’ দিয়ে বড়পর্দায় শ্যামল মাওলা ও শিবা

পরবর্তী

'এনকাউন্টার' দিয়ে বড়পর্দায় শ্যামল মাওলা ও শিবা

উত্তরায়ণের মনোমুগ্ধকর আয়োজনে ইউরোপে রবীন্দ্রনাথ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT