প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের এমসি কলেজে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে এমসি কলেজ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী শুরু করে ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের কর্মীরা। এ সময় আজাদ গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষকালে বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালানো হয়।
এ ঘটনার পর এমসি কলেজের পাশে টিলাগড় পয়েন্টসহ আশপাশ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে ছাত্রলীগের ১০ কর্মী আহত হয় বলে জানা গেছে।








