বাংলাদেশ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

শুদ্ধাচার পুরস্কার গ্রহণকারী ব্যক্তিরা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার বিতরণ প্রদান করা হয়েছে।

বুধবার ২৯ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসাবে শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত কর্মকর্তাগণের হাতে সনদ, ক্রেস্ট ও সম্মানি তুলে দেন।

মন্ত্রণালয়ের ৯ম গ্রেড এবং তদুর্দ্ধ কর্মকর্তাদের মধ্য হতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অতিরিক্ত সচিব সেলিনা হক, ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে মনোনীত হয়েছেন জিয়াউর রহমান মুন্না, অফিস সহকারী কাম-কম্পিউটর মুদ্রাক্ষরিক।

মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার পক্ষে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান।

প্রধান অতিথি হিসাবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সৎ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে দপ্তর/সংস্থার শুদ্ধাচার ফোকাল পয়েন্টগণ, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…