চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিমাসে নতুন গান রিলিজ দিবে ‘শিরোনামহীন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
নতুন রূপে শিরোনামহীন

মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। গেল অক্টোবরে হঠাৎ দল থেকে ভোকাল তানযীর তুহীনের চলে যাওয়ার পর ফের নতুন লাইন-আপে শ্রোতা দর্শকের সামনে আসছে দলটি। শুধু তাই না, এখন থেকে শ্রোতা দর্শকের জন্য প্রতি মাসে একটি গান রিলিজ দেয়ার পরিকল্পনা করছেন তারা। এমন আনন্দ সংবাদই চ্যানেল আই অনলাইনের সঙ্গে শেয়ার করলেন দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া।

বর্তমান যুগ ভিজ্যুয়ালের। শোনার সঙ্গে সঙ্গে এখন দেখারও চাহিদা তৈরি হয়েছে মানুষের। আর তারুণ্যের ব্যান্ড যেহেতু ‘শিরোনামহীন’, তাই শ্রোতাদের চাহিদা পূরণে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ তারা। আর সে কারণেই এবার প্রতিমাসে একটি মিউজিক ভিডিও রিলিজের পরিকল্পনা করছে দলটি। তারই ধারাবাহিকতায় শিগগির অনলাইনে আসতে চলেছে শিরোনামহীনের একেবারে নতুন তিনটি মিউজিক ভিডিও।

নতুন মিউজিক ভিডিও নিয়ে চ্যানেল আই অনলাইনকে জিয়া বলেন, গত আঠারো দিন ধরে আমরা শিরোনামহীনের প্রতিটি সদস্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। টানা সময় দিতে হয়েছে আমাদের। এরইমধ্যে আমরা তিনটি একেবারে নতুন মিউজিক ভিডিও তৈরি করে ফেলেছি। জাদুকর, বোহেমিয়ান ও বারুদসমুদ্র নামের তিনটি গানের শুটিং গত শনিবার শেষ করলাম। গানগুলোর মিক্সড মাস্টার চলছে।

এখন থেকে প্রতি মাসে একটি গান দর্শক শ্রোতাদের জন্য রিলিজ দিবেন জানিয়ে জিয়া আরো বলেন, আমাদের প্ল্যান আছে এখন থেকে আমরা প্রতি মাসে একটি মিউজিক ভিডিও রিলিজ করবো। আগামি মাসে আমার লেখা এবং দিয়াত খানের সুরে রিলিজ পাবে জাদুকর গানটির মিউজিক ভিডিও। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বোহিমিয়ান ও বারুদসমুদ্র গান দুটি রিলিজ পাবে। আর এরমধ্যে নিশ্চয় আরো কিছু গান আমরা করে ফেলতে পারবো, যারফলে প্রতিমাসে গান রিলিজের ধারাবাহিকতা বজায় রাখা যাবে। আর এভাবেই বছর শেষে একটা অ্যালবামও হয়ে যাবে শিরোনামহীনের।

গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ সম্পর্কে জানতে চাইলে জিয়া বলেন, আমরা আসলে এভাবেই গান রেকর্ড করে ইউটিউবে দিতে পারতাম, কিন্তু এমন সস্তাভাবে গানের ভিডিও দিতে চাইনি। আমাদের গানের ভিডিওগুলো নির্মাণ করেছেন আশরাফ শিশির। উনার সঙ্গে কিন্তু আমাদের দেনা পাওনার সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। উনার প্রথম সিনেমা বানানোর চেষ্টা ‘আমরা একটি সিনেমা বানাবো’র মিউজিকের সঙ্গে আমরা জড়িত ছিলাম। তো এই সময়ে তিনি এগিয়ে এসেছেন। আর গান তিনটির প্রোডাকশন ব্য়য় বহন করছে প্রাণ-আপ। শিরোনামহীন-এর এই সময়ে তাদের এই হেল্প করার মানসিকতা আমাদের বিস্মৃত হওয়ার সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াবেইজ গিটারশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT