বাংলাদেশ

প্রতিবাদ সমাবেশে পুলিশি হামলায় টিআইবির ক্ষোভ

প্রতিবাদ সমাবেশে পুলিশি হামলায় টিআইবির ক্ষোভ

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে নারী লাঞ্ছকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রোববার ছাত্রদের প্রতিবাদ সমাবেশে, পুলিশের ন্যাক্কারজনক হামলায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সনাতন পদ্ধতিতে সাময়িক বরখাস্তের মত লোক দেখনো পদক্ষেপ যথেষ্ট নয়। শাস্তির মাধ্যমে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা, পেশাদারিত্ব, আইনের প্রতি শ্রদ্ধা ও জেন্ডার সংবেদনশীলতা প্রতিষ্ঠা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব।

ইফতেখারুজ্জামান আরো বলেন, একটি শান্তিপূর্ণ প্রতিবাদ ও ন্যায্য দাবি আদায়ে আয়োজিত সমাবেশে পুলিশের একাংশের পৈশাচিক তান্ডবে সুস্পষ্ট হয়ছে রাজনৈতিক শিখন্ডি হিসেবে ধারাবাহিকভাবে ব্যবহৃত হওয়ার ফলে বাংলাদেশের পুলিশ এখন নিজেদের সকল আইনের উর্ধ্বে ভাবতে শুরু করেছে। যা আইনের শাসন ও গণতত্রাতিক অধিকার প্রতিষ্ঠার জন্য অশনিসংকেত।

বিষয়:টিআইবি টিএসসি বর্ষবরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…