চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদ-বিক্ষোভের মুখে কাকরাইল মসজিদে মাওলানা সা’দ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:৫১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

দিনভর বিক্ষোভের মধ্যে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় ভারতের নিজামুদ্দিনের আমির মাওলানা সা’দকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়েছে।

এরপর বিমানবন্দর এলাকায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের নেতারা মাওলানা সা’দকে ঠেকাতে মহাখালীর দিকের মাদ্রাসা ছাত্রদের কাকরাইলের দিকে রওয়ানা হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি যাতে বিশ্ব ইজতেমায় না প্রবেশ করতে পারেন, সেজন্য মাঠের বিম্বরের পাশে ৫ হাজার শিক্ষাথীকে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার সকাল থেকেই বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দকে ঢুকতে দেওয়া হলে লাগাতার অবরোধের হুঁশিয়ারি দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদুরে বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন চত্বরে বিক্ষোভ করে আলেম-উলামারা।

তারা বলছেন, মাওলানা সা’দ বাংলাদেশের মাটিতে পা দিলে পুরো দেশ অবরুদ্ধ করে দেওয়া হবে।

তবে বিকাল চার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে মাওলানা সা’দকে বের করে আনার পর সেখানে থাকা বিক্ষোভকারীরা আস্তে আস্তে সরে যেতে থাকে।

বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নেওয়ায় গাজীপুর থেকে মহাখালী পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাখালীর দিক থেকে গাজীপুর যাওয়ার রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।

Reneta

বিক্ষোভে অংশ নেওয়া এক মাদ্রাসা ছাত্র চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তাদের দাবি মানা না হলে সারাদেশ অচল করে দেওয়া হবে। যেটা শাপলা চত্বরের সমাবেশকেও ছাড়িয়ে যাবে। আমরা সরকারের সঙ্গে কথা বলে যাচ্ছি। তারপরও যদি দাবি না মানা হয়, তাহলে আগামী ২০ তারিখ পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।’

বাংলাদেশের সিনিয়র আলেমরাও চান, বিশ্ব ইজতেমায় সংঘর্ষ এড়াতে সা’দ ও তার অনুসারী বা বিরোধীরাও যেন ইজতেমায় অংশ না নেন। তারা বলছেন মাওলানা সাদ কোরআন বিরোধী অনেক বক্তব্য দিয়েছেন। তারপরও তিনি নিজ অবস্থান থেকে ফিরে আসেননি। তাই আমরা তাকে বিশ্ব ইজতেমায় যেতে দেবো না।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া চ্যানেল আই অনলাইনকে জানান, তাবলিগ জামাতের একটি অংশ বিমানবন্দর গোলচত্বরে মাওলানা সাদের আগমনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিমানবন্দর গোলচত্বরের সামনের সড়কে দেখা যায় পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি, দিল্লি নিজামুদ্দিনের জিম্মাদার মাওলানা সাদের কিছু বক্তব্য ও একক নেতৃত্বের প্রশ্নে বেশ কয়েক বছর যাবৎ আলেম-উলামা ও তাবলিগের মুরুব্বিদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এর প্রেক্ষিতে ভারতের দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেয়, আর নিজামুদ্দিন ছেড়ে চলে যান মাওলানা ইবরাহিম দেওলাসহ বেশ কয়েকজন মুরুব্বি। বিশ্বব্যাপী তাবলিগের বিভিন্ন মারকাজগুলোও দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে।

এই দ্বিধা-বিভক্তির মধ্যে সম্প্রতি কানাডা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তাবলিগের শুরা থেকে বাংলাদেশ শুরা ও সরকারকে চিঠি দিয়ে মাওলানা সাদকেই ইজতেমার নেতৃত্বে রাখার দাবি জানায়। কিন্তু বিরোধীরা কোনোভাবেই মাওলানা সাদকে মেনে না নেওয়ার কথা জানিয়ে দেয়।

বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিমানবন্দরের সামনে বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন চত্বরে মাওলানা সাদবিরোধী বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বেলা ১১টার পর ওই চত্বরে বিক্ষোভকারীদের ঢল নামে।

মাওলানা মোহাম্মদ সাদের আগমনের বিরুদ্ধে বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ চলতে থাকায় উত্তরা-জসীমউদ্দিন মোড় পর্যন্ত এবং খিলক্ষেত, শেওড়া ছাড়িয়ে বনানী পর্যন্ত এ যানজট দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধবিশ্ব ইজতেমামাওলানা মোহাম্মদ সাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT