জনপদ

ছোট বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন

আহত ৪

নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, পেছনে বোর্ডে বাংলা ভাষায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জয়পুরহাটে মইনুল ইসলাম (২০) নামে এক যুবকসহ ৫ জনকে কুপিয়ে আহত করছে প্রতিপক্ষরা। এর মধ্যে আহত মইনুল আজ সকালে মারা গেলে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মঙ্গলবার বিকালে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

নিহত মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও গ্রেফতারকৃত ঘাতক আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান জানান, হাকিম দীর্ঘ দিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিলো। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল, তার মা, এক ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ওই দিন রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে আজ বিকালে থানায় মামলা হলে ভারতে পালিয়ে যাবার সময় সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেফতার করা হয়।

বিষয়:যুবক খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…